‘ভারতকে পরীক্ষায় ফেলবে ইংল্যান্ড’
বিশ্বকাপ জয়ের ক্ষমতা আছে মহেন্দ্র সিং ধোনির দলের—এটা আর নতুন করে বলার কিছু নেই। তবে রবি শাস্ত্রী কথাটা আবারও বললেন। ভারতের ১৯৮৩ বিশ্বকাপজয়ী দলের সদস্য এও বললেন নতুন করে, ধোনির দল যে কাউকে হারানোর ক্ষমতা রাখে।‘বিশ্বকাপ জয়ের সুখস্মৃতি ধোনিরা কেন ফিরিয়ে আনতে পারবে না? সেই সুযোগ ওদের আছে। ওদের উচিত, খেলাটা উপভোগ করা। ভালো খেলে সব বাধা ডিঙানোই এখন ধোনিদের কাজ’—বলেছেন শাস্ত্রী।বাংলাদেশের বিপক্ষে ভারত জিতল বড় ব্যবধানে। শাস্ত্রী উচ্ছ্বসিত এই জয়ে ‘জয়ের ধারা অব্যাহত রাখাই গুরুত্বপূর্ণ।’ রোববার বেঙ্গালুরুতে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচে ভারতকে বড় একটা পরীক্ষাই দিতে হবে বলে মনে করেন শাস্ত্রী, ‘ভারতকে বেশ পরীক্ষায় ফেলবে ইংল্যান্ড।’ম্যাচ ধরে ধরে ভারতকে এগোনোর পরামর্শ শাস্ত্রীর, ‘গ্রুপের প্রতিটি ম্যাচ জিতে আগেভাগেই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করা উচিত ধোনিদের।’ভারতের ১৯৮৩ বিশ্বকাপ জয় ছিল অঘটন। অনেকেই এমন কথা বলেন। শাস্ত্রী এসব শুনে ক্ষুব্ধই, ‘আমাদের বিশ্বকাপ জয়কে অনেকে অপ্রত্যাশিত বলেছেন। কিন্তু ১৯৮৫ সালে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব ক্রিকেট জিতে সেই সমালোচনার দাঁতভাঙা জবাব দিয়েছি আমরা।’ ওয়েবসাইট।