‘ভারতরত্ন’ শচীন টেন্ডুলকার!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহারাষ্ট্র প্রদেশের সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘মহারাষ্ট্র ভূষণ’ পেয়েছেন ২০০১ সালে। পেয়েছেন ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘পদ্মশ্রী’, দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘পদ্মভূষণ’। শচীন টেন্ডুলকার ‘ভারতরত্ন’ খেতাব পেলেন কবে? না, ভারতের সর্বোচ্চ এই বেসামরিক খেতাব এখনো পাননি তিনি। তবে শচীনকে ‘ভারতরত্ন’ খেতাব দিতে কেন্দ্রীয় সরকারকে সুপারিশ করেছে মহারাষ্ট্র বিধানসভা।শচীনকে ভারতের সর্বোচ্চ বেসামরিক খেতাব দেওয়ার সুপারিশের বিষয়টি নিশ্চিত করেছেন মহারাষ্ট্র সরকারের মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চিবান নিজেই, ‘ক্রীড়াঙ্গনে অবদানের জন্য শচীনকে ভারতরত্ন খেতাব দেওয়ার সুপারিশ করেছি আমরা।’ ওয়েবসাইট।