‘ভারতীয় দর্শকদের স্তব্ধ করে দিতে চাই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আহমেদাবাদের আটচল্লিশ হাজার দর্শককে স্তব্ধ করে দিতে চান অস্ট্রেলীয় কোচ টিম নিয়েলসেন। আর এই ‘দারুণ’ কাজটি করতে পারলেই কেবল অস্ট্রেলিয়ার সেমিফাইনাল যাত্রা নিশ্চিত করা যাবে বলে মনে করেন তিনি।২৪ মার্চ আহমেদাবাদে ভারতের বিপক্ষে সাডেন ডেথ লড়াইয়ে মাঠে নামবে চারবারের চ্যাম্পিয়নরা। অনেকেই এবারের বিশ্বকাপের সবচেয়ে স্নায়ু ক্ষয়ী ম্যাচ হিসেবে প্রত্যাশা করছেন এই লড়াইকে। শেবাগ, শচীন ,কোহলি , যুবরাজদের নিয়ে গড়া ভারতের শক্তিশালী ব্যাটিং লাইন আপের সঙ্গে জনসন, টেইটদের ক্ষুরধার বোলিং লড়াই ইতিমধ্যেই ছড়ানো শুরু করে দিয়েছে প্রত্যাশিত উত্তাপ।‘ঘরের মাঠে প্রায় অর্ধ-লক্ষাধিক উন্মত্ত দর্শকের সামনে খেলাটা ভারতের জন্য চাপ হয়ে দেখা দিতে পারে।’ নিয়েলসেনের অভিমত। তিনি আরো বলেন, ‘আমাদের শুরুটা যদি ভালো হয়, তাহলে আশা করতে পারি, আমরা পুরো স্টেডিয়ামের দর্শকদের স্তব্ধ করে দিতে পারব।’নিয়েলসেন মনে করেন, ‘ভারতের ওপর পৃথিবীর সবচেয়ে বেশি চাপ থাকে। দর্শক প্রত্যাশা, গণমাধ্যমের ঔত্সুক্য, সবমিলিয়ে আপনি আশা করতেই পারেন যে তাঁরা প্রচণ্ড চাপে থাকবে। এই ভারতের দুর্বল দিক হিসেবে দেখা দিতে পারে।’ভারতের ওপর দর্শকদের চাপ থাকতে পারে, কিন্তু পুরো স্টেডিয়ামের দর্শক যদি কোনো দলের বিপক্ষে থাকে, তাহলে সেটি কি ভীতির কারণ হয়ে দাঁড়ায়-এমন প্রশ্নের জবাবে নিয়েলসেন বলেন, ‘মোটেই না। আপনি বরং অনেকটাই চাপমুক্ত হয়ে খেলতে পারেন।’নিয়েলসেন বৃহস্পতিবারের ম্যাচটিকেই অস্ট্রেলিয়ার ‘ফাইনাল’ হিসেবে অভিহিত করে বলেন, ‘ওই ম্যাচতো আমাদের জিততেই হবে। ওটাই আমাদের ফাইনাল। ব্যাপারটি নিয়ে বরং আমরা দারুণ উত্তেজিত।’ অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার সর্বশেষ পনেরটি ম্যাচের মধ্যে নয়টিতেই শেষ হাসি হেসেছে অসিরা। এই ব্যাপারটিও অস্ট্রেলিয়াকে আলাদাভাবেই অনুপ্রাণিত করছে বলে জানান নিয়েলসেন। ওয়েবসাইট।