‘ভারতীয় বোলারদের সমালোচনা করার সময় আসেনি’
এবারের বিশ্বকাপে এ পর্যন্ত ভারত দুটি ম্যাচে অংশ নিয়েছে। উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে জয়, পরেরটিতে ইংল্যান্ডের সঙ্গে ‘টাই’। ব্যাটসম্যানদের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলার সুযোগ নেই, তবে প্রশ্ন উঠে গেছে বোলারদের পারফরম্যান্স নিয়ে। আর এখানেই আপত্তি ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেবের।‘সবে তো দুটি ম্যাচ গেল। এখনই ভারতীয় বোলারদের সমালোচনা করার সময় আসেনি। সমালোচকদের মনে রাখা দরকার, এই বোলাররাই গত দুই বছর ধরে ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছে’—মন্তব্য কপিল দেবের।বোলারদের পারফরম্যান্স সম্পর্কে ১৯৮৩-র বিশ্বকাপ জয়ের নায়ক কপিল দেবের মূল্যায়ন, গত দুটি ম্যাচে বোলারদের পারফরম্যান্স তাদের সামর্থ্য অনুযায়ী হয়নি। এর মানে এই নয় যে তারা উইকেট শিকারের জন্য যথেষ্ট যোগ্য নয়।ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে নজর-কাড়া সেঞ্চুরি হাঁকালেন শচীন টেন্ডুলকার। সময় মিলিয়ে ভারতের সংগ্রহ ৩৩৮ রান। এর পরও তাহলে কেন ম্যাচটা ড্র হলো?—এ প্রশ্নে কপিল দেবের জবাব, ‘একটা পর্যায়ে সমালোচনা না করে উপায় থাকে না। ৩৩৮ করার পর আমাদের হারা বা ম্যাচটা টাই করা উচিত হয়নি। আমার তো মনে হয়, ওই ম্যাচে ইংল্যান্ডই জিতেছে। ভারতের চেয়ে ভালো খেলেছে দলটি। তবে টাই হওয়ার পরও আমরা খুশি।’ ওয়েবসাইট।