‘ভারতীয়দের ওপর আইন প্রয়োগ উচিত নয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইটটি মারলে পাটকেলটি খেতে হয়—চির চেনা এই প্রবাদের যেন সার্থক প্রয়োগ ঘটল। অসি আম্পায়ার ড্যারেল হারপারের সমালোচনা করেছিলেন ভারতীয় ক্রিকেটাররা। জানিয়ে দিয়েছিলেন, প্রথম টেস্টে বেশ কয়েকটি ভুল করা হারপারকে তৃতীয় টেস্টে তাঁরা চান না। এ সমালোচনার প্রতিক্রিয়ায় তৃতীয় টেস্ট থেকে নিজেকে সরিয়েও নিয়েছেন হারপার। তবে পাল্টা আক্রমণ হিসেবে এই আম্পায়ারের অভিযোগ, ভারতীয় ক্রিকেটারদের ওপর আইন প্রয়োগ করলেই যত সমস্যা।প্রথম টেস্টে কিছু ভুল হয়েছে, স্বীকার করে নিয়েছেন হারপার। তবে স্বীকার করেই বলেছেন, ‘ভারতীয়দের ওপর ক্রিকেটের আইন প্রয়োগ করা উচিত নয়।’ ড্যারেল হারপার বলেন, ‘প্রথম টেস্টে ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির সঙ্গে কয়েকবার বাদানুবাদ হয়েছে আমার। আর তা মোটেও সুখকর ছিল না।’ ভারতীয় ক্রিকেটারদের আচরণে নাকি প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজও হতাশ।হারপার বলেন, ‘এটা ঠিক, আমি বছরের সেরা আম্পায়ারিং ওই ম্যাচে করতে পারিনি। কিন্তু ম্যাচ রেফারি জিওফ ক্রো প্রতিটি বল বিশ্লেষণ করে দেখেছেন, ওই ম্যাচে আমার ৯৪ শতাংশ সিদ্ধান্ত সঠিক ছিল। আর এ বিশ্লেষণ আইসিসির সদর দপ্তর থেকে নিশ্চিত করা হয়েছে।’ ওয়েবসাইট।