‘ভারতের জন্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজ পরীক্ষা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বিশ্ব ক্রিকেটে আগামী দিনগুলোতে ভারত রাজত্ব করবে কি না সেটা ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে খুব ভালোভাবে বোঝা যাবে।’ কথাগুলো সাবেক ক্যারিবীয় গ্রেট ভিভ রিচার্ডসের।ভিভ রিচার্ডসের মতে, একটি দল কতটা শক্তিশালী তা বোঝা যায় দলটির বদলি খেলোয়াড়েরা কেমন। সেদিক দিয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ভারতের দ্বিতীয় সারির দলের একটা ভালোই পরীক্ষা হয়ে যাবে।আইপিএল ও অতিরিক্ত আন্তর্জাতিক ক্রিকেটে ক্লান্ত অনেক তারকা ক্রিকেটারই ভারতীয় দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ আসেননি। তবে এ ব্যাপারে রিচার্ডস সরাসরি কোনো মন্তব্য না করলেও তিনি যে আইপিএল ভালোবাসেন, সেটা খুব স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন।‘দেখুন এ ব্যাপারে খেলোয়াড়দের দোষ দিয়ে লাভ নেই। এটা প্রশাসকদের দায়িত্ব, তারা পুরো ব্যাপারটি নিয়ে কী করছে। আইপিএল চমত্কার একটি প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা ক্রিকেটে উত্তেজনা এনেছে। খেলোয়াড়েরাও আয়-রোজগার ভালোই করছেন। তবে প্রশাসকেরা একে যেন সোনার ডিম পাড়া হাঁস না বানান—সে ব্যাপারে খেয়াল রাখতে হবে।’ রিচার্ডসের মন্তব্য।তিনি বলেন, ক্রিকেটে ক্লাব ও জাতীয় দল নিয়ে যে বিতর্ক শুরু হয়েছে, তার কোনো অর্থই হয় না। এ ক্ষেত্রেও প্রশাসকদের গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।‘ফিফার দিকে তাকিয়ে দেখুন। ফুটবলে ক্লাব প্রতিযোগিতা খুবই জমজমাট। ক্লাব প্রতিযোগিতাগুলো থেকে প্রচুর অর্থ রোজগার করছে সংশ্লিষ্ট ফেডারেশন ও ফিফা। কিন্তু জাতীয় দলের খেলা হলে বেশির ভাগ দেশই পূর্ণ শক্তির দল পাঠায়। সেখানে তো অহেতুক বিতর্ক হয় না। এর কারণ ফুটবলের প্রশাসকেরা ক্লাব ও জাতীয় দলের মধ্যে খুব সুন্দর একটি ভারসাম্য এনেছেন।’ রিচার্ডসের অভিমত।ম্যাচ ফিক্সিং নিয়ে রিচার্ডসের বক্তব্য খুবই স্পষ্ট। তাঁর মতে, ‘এটা এক ধরনের বিশ্বাসঘাতকতা। ম্যাচ যারা পাতায় তাদের বিশ্বাসঘাতক হিসেবেই শাস্তির ব্যবস্থা করা উচিত।’ ওয়েবসাইট।