‘ভারতের প্রতি কোনো সহানুভূতি নেই আমার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বে ক্রিকেটে পরাশক্তি ভারত—পরাশক্তি প্রভাবের দিক থেকে, অর্থের দিক থেকে। ক্রিকেট খেলুড়ে বেশ কয়েকটি দেশ ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রতি নিজেদের নিরঙ্কুশ সমর্থন জানিয়ে যাচ্ছে। ভারতীয় বোর্ডের চাওয়া অনুসারেই সিদ্ধান্ত বা আইন তৈরি করে যাচ্ছে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এর সবকিছুর মূলে ভারতের প্রভাব-প্রতিপত্তি।ক্রিকেটের ওপর ভারতীয়দের এই আগ্রাসন বা আধিপত্যকে অনেকেই ভালো চোখে দেখেন না। আর এই না দেখাদের তালিকায় আছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ফাস্ট বোলার মাইকেল হোল্ডিং।‘ভারতের প্রতি কোনো সহানুভূতি নেই আমার। দেশটির অনেক বেশি ক্ষমতা। তবে আমি মনে করি না, কোনো দেশ এককভাবে গোটা বিশ্ব শাসন করতে পারে’—ভারতের পতন কামনা করেই যেন বলেছেন হোল্ডিং।আইসিসির ওপর ভারতের ‘খবরদারি’ যে শোভনীয় নয়, তা-ও জানিয়ে দিয়েছেন হোল্ডিং, ‘বছরের পর বছর ধরে আমরা ক্যারিবীয়রা ব্রাজিলীয় ফুটবলের ভক্ত। বিশ্বকাপে ব্রাজিলের আধিপত্য। কিন্তু দেশটি কখনোই ফিফার কাছে গিয়ে এমন কোনো আবদার করেনি যে, এটা চাই আমরা।’ ওয়েবসাইট।