'ভালো'তেল্লি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্কের সঙ্গেই তাঁর নামটা বেশি জড়ায়। মাঠে হোক বা মাঠের বাইরে—মারিও বালোতেল্লি মানেই নতুন নতুন বিতর্ক। তবে শুধু খারাপ নয়, ভালো কাজের সঙ্গেও মাঝে মাঝে জড়ায় ইতালিয়ান স্ট্রাইকারের নাম। যেমন জড়াল গত পরশু। ১৪ জুলাই নিসে বাস্তিল উৎসবে ট্রাক হামলায় প্রাণ হারায় ৯০ জন মানুষ। তাঁদেরই স্বজনদের সাহয্যে এগিয়ে এসেছে শহরটির ক্লাব নিস। পরশু ক্লাবের জার্সি ও অন্যান্য সামগ্রী নিলাম করে তুলেছে প্রায় ১ লাখ ২০ হাজার ইউরো। যে অর্থ যাবে হামলায় নিহতদের স্বজনদের গ্রুপ ‘প্রোমেনাদে দো অ্যাঞ্জেসে’র তহবিলে। এই নিলামেই সবচেয়ে বেশি জার্সি বিক্রি হয়েছে বালোতেল্লির জার্সি। লিভারপুল ছেড়ে নিসে পাড়ি জমানো ইতালিয়ান স্ট্রাইকারের জার্সি বিক্রি করেই উঠেছে ১১ হাজার ইউরো। এএফপি।