‘ভালো খেললেই দলে থাকব’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবারের কেউ খেলাধুলায় না থাকলেও মা-বাবার উৎসাহ ছিল। আর ছিল নিজের চেষ্টা। ঢাকার ক্রিকেটে পা রাখার পাঁচ বছরের মধ্যেই তাই দেখে ফেললেন জাতীয় দলের দরজা, ডাক পেয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন দুই টেস্ট সিরিজের দলে। খুলনার পেসার রবিউল ইসলাম আত্মবিশ্বাসী, ভালো খেলে ধরে রাখবেন এই অবস্থান জাতীয় দলে ডাক পেলেন। ভালো লাগছে নিশ্চয়ই...রবিউল ইসলাম: জি, খুবই ভালো লাগছে। জাতীয় দলে খেলার স্বপ্ন সবারই থাকে। এখনই এমন একটা সুযোগ পাওয়ার আশা কি ছিল মনে মনে?রবিউল: সে রকম আশা আসলে করিনি। তবে কোনো এক দিন জাতীয় দলে ডাক পাব, জাতীয় দলে খেলব, সে আশা তো ছিলই। ক্রিকেটার হওয়ার শুরুটা কীভাবে?রবিউল: যখন ক্লাস থ্রি-ফোরে পড়ি, তখন থেকেই আমার ক্রিকেটের প্রতি দুর্বলতা। আমার পরিবারের কেউ কোনো খেলাধুলার সঙ্গেই নেই। তার পরও আব্বু-আম্মুর উৎসাহ ছিল, তাঁরা আমার খেলায় যথেষ্ট উৎসাহ দিতেন। এ ছাড়া সাতক্ষীরায় আমার কয়েকজন বড় ভাই আছেন, তাঁদেরও অনেক উৎসাহ ছিল আমার খেলার প্রতি। ঢাকার ঘরোয়া ক্রিকেটে কবে থেকে খেলছেন?রবিউল: ২০০৫ সালে, বারিধারা প্রচাই সংঘের হয়ে দ্বিতীয় বিভাগ ক্রিকেট খেলে শুরু। এর পর প্রথম বিভাগে না খেলেই ২০০৬ সালে সিটি ক্লাবের হয়ে প্রিমিয়ার ক্রিকেট লিগ খেলি। খুলনার হয়ে জাতীয় লিগেও খেলছি ২০০৬ সাল থেকেই। ক্রিকেটে কাউকে আদর্শ মানেন?রবিউল: মাশরাফি ভাইকেক। ওনার সবকিছুই আমার ভালো লাগে। বোলার বলেন, মানুষ বলেন সবদিক থেকেই...। আর আন্তর্জাতিক ক্রিকেটে?রবিউল: আন্তর্জাতিক ক্রিকেটে শেন বন্ডের বোলিং ভালো লাগে। ক্রিকেট খেলা ছাড়া আর কী করেন? পড়াশোনা করছেন নিশ্চয়ই...রবিউল: আসলে পড়াশোনা সেভাবে করা হয়নি। ২০০৪ সালে এইচএসসি পরীক্ষা দিয়ে ফেল করলাম। এর পর প্রতিবারই পরীক্ষার সময় খেলা পড়ে গেছে। তাই পরীক্ষাটা আর দেওয়াই হয়নি। জাতীয় দলের ভেতরে-বাইরে তো এখন অনেক পেসার। টিকে থাকার লড়াইটাকে কি কঠিন মনে হয়?রবিউল: এখানে লড়াইয়ের কিছু নেই আসলে। যদি ভালো খেলি তাহলেই দলে থাকব। এটা সবার ক্ষেত্রেই প্রযোজ্য। আর ঘরোয়া ক্রিকেটে আমি ভালো পারফর্ম করছি। জাতীয় লিগে গতবার ৯টি ম্যাচ খেলে ৩৮ উইকেট পেয়েছি। এবার ঢাকার বিপক্ষে এক ম্যাচেই ১০ উইকেট পেয়েছি। জাতীয় দলে আসার আগে তো একাডেমি আর ‘এ’ দলেও খেলেছেন। আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে মানিয়ে নিতে সে অভিজ্ঞতা কাজে লাগবে নিশ্চয়ই...রবিউল: একাডেমি দলের হয়ে দক্ষিণ আফ্রিকা সফরে ভালো বল করেছি। আর ‘এ’ দলে তো এবার ইংল্যান্ডের বিপক্ষেই প্রথম খেললাম। আমার কাছে সব পর্যায়ের ক্রিকেট একই রকম মনে হয়। তার পরও ইংল্যান্ডে এবার প্রথম যাব। ওখানকার আবহাওয়া আর উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপার আছে। প্র্যাকটিস ম্যাচগুলো খেলতে পারলে আশা করি সেটাও সমস্যা হবে না।