দাবায় তাঁর রেটিং ১৯৮৫। ফিদে মাস্টারও নন নাজরানা খান ইভা। কিন্তু গত সপ্তাহে কলকাতায় এশিয়ান দলগত দাবায় দুজন গ্র্যান্ডমাস্টারকে হারিয়ে চমকে দিয়েছেন সবাইকে। ফিরে আসার পর জানালেন সেই অভিজ্ঞতা এশিয়ান দলগত দাবা থেকে কবে ফিরলেন?নাজরানা খান ইভা: এই তো পরশু, ৩০ ডিসেম্বর। ওখানে তো দারুণ খেললেন!ইভা: হ্যাঁ, ভালোই খেলেছি ওখানে। আমি তো দুজন গ্র্যান্ডমাস্টারকে হারিয়েছি। একজন ইন্দোনেশিয়ার, অন্যজন ভিয়েতনামের। এই জয়ের মূল্যায়ন কীভাবে করবেন?ইভা: ওরা আসলে যেভাবে খেলে ওদের হারানো খুবই কঠিন। ওদের খেলার কৌশল খুবই আধুনিক। তাই ওদের হারিয়ে ভালোই লাগছে। অন্যদের সঙ্গে আমাদের খেলায় পার্থক্য কোথায় বলে মনে হয়?ইভা: সত্যি বলতে কি, আমাদের প্র্যাকটিসটা খুবই কম থাকে। ওপেনিং আইডিয়াটা কম আমাদের, এর পর মিডল গেমেও মাঝেমধ্যে খেই হারিয়ে ফেলি। শুরুটা ভালো করলে মিডল গেমও ভালো হয়। যদি ওপেনিংটা একবার ধরতে পারি, আর ভালো অবস্থায় থাকি তাহলে জেতা সমস্যা না। কিন্তু এটা আমাদের নিজেদেরই সমস্যা। ঠিকমতো প্র্যাকটিস করতে পারি না। সময় ও সুযোগের বড়ই অভাব। কেন সময় পান না?ইভা: আমি একটা এনজিওতে (ফুড ফর এডুকেশন প্রোগ্রাম) চাকরি করি কিশোরগঞ্জের নিকলীতে। তাই ঠিকমতো সময় দিতে পারি না। বারবার তো আর ছুটি চাওয়া যায় না। এই যে ১২ মাসে ১২টা টুর্নামেন্ট হচ্ছে ফেডারেশনে সেটাও খেলতে পারি না। একসঙ্গে চাকরি আর খেলা খুবই সমস্যা। ঢাকায় থেকে চাকরি করলেও কিছুটা মানিয়ে নেওয়া যায়। কিন্তু নিকলী থেকে এসে ঢাকায় খেলা খুব কঠিন। আপনি মাঝখানে প্রায় হারিয়েই গিয়েছিলেন, আবার অনুপ্রাণিত হলেন কীভাবে?ইভা: (হেসে...) হারিয়ে যাইনি তো। এই যে বললাম নিয়মিত খেলতে পারি না। রেটিং টুর্নামেন্ট খেলতে পারি না। আমাদের দেশে মহিলা দাবাড়ু সেভাবে উঠে আসছে কি?ইভা: না। উঠে আসছে কই? কেন?ইভা: খেলা থেকে তো আমরা কিছুই পাচ্ছি না। এখানে কোনো ভবিষ্যত্ নেই। শুধু খেলার প্রতি ভালোবাসা আছে বলেই এখনো খেলছি। ভাইবোন আত্মীয়স্বজনকেও খেলায় উত্সাহ দিই না। রানী হামিদের মতো আরেকজন আন্তর্জাতিক মহিলা মাস্টার আমরা পাচ্ছি না কেন?ইভা: রানী আপার অধ্যবসায় ছিল। তা ছাড়া উনি যেহেতু ঢাকায় থাকেন, চাকরি-বাকরি করেন না, ওনার সুবিধা আছে। যে সব সুযোগ-সুবিধা উনি পাচ্ছেন সেটা তো আর দশটা মেয়ে পাচ্ছে না। প্র্যাকটিসের সুযোগ ওনার ছিল। আমাদের অনেকেরই তা নেই।