‘ভেনাসের সবকিছুই অসাধারণ’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ চোট থেকে ফিরে গত মাসে খেলেছেন মায়ামি মাস্টার্সে। এখন খেলছেন ফ্যামিলি সার্কেল কাপে। সাউথ ক্যারোলিনায় এই টুর্নামেন্টের আগে টেনিস ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে সেরেনা উইলিয়ামস কথা বললেন কোর্টের ভেতর-বাইরের অনেক বিষয় নিয়েতরুণ কোনো টেনিস খেলোয়াড়কে দুটি পরামর্শ দিতে বললে কী বলবেন?সেরেনা উইলিয়ামস: উপভোগ করো আর কঠোর পরিশ্রম করো।লোকে মার্টিনা নাভ্রাতিলোভার ভলির কথা বলে, স্টেফি গ্রাফের ফোরহ্যান্ড, মার্টিনা হিঙ্গিসের মানসিকতা, আপনার এমন প্রতীকী শট বা স্কিল কোনটি?সেরেনা: জানি না—আমার ধারণা, ঠিক একটি নয়, আমার আরও বেশি আছে। আমার সার্ভ খুব ভালো আর আমি কখনো হাল ছাড়ি না।টেনিস চ্যানেল সম্প্রতি সর্বকালের সেরা ১০০ টেনিস খেলোয়াড়ের একটা তালিকা তৈরি করেছে। এটা সম্পর্কে কী শুনেছেন, জানেন আপনি কোথায় আছেন?সেরেনা: নাহ...আমি আসলে এসব খুব বেশি দেখি না।আপনি ১৪ নম্বরে আছেন, এটা নিয়ে আপনার ভাবনা?সেরেনা: একদম সত্যি বলতে, আমি এসব নিয়ে ভাবিই না। কে ১ নম্বর আর কে ১০০, এসব নিয়ে আমার চিন্তা নেই। যতটা পারা যায়, এসব ভাবনা এড়িয়ে চলার চেষ্টা করি।মায়ামিতে আপনি বলেছেন (সনি এরিকসন ওপেনের সময়) যে একজন ভালো মানুষ ও পেশাদার প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রাপ্য কৃতিত্ব আপনি পান না। এমন দু-একটি উদাহরণ কি দেখাতে পারবেন?সেরেনা: ম্যাচ হারলে আমি সব সময় প্রতিপক্ষকে অভিনন্দন জানাই কিংবা ভালো কোনো শট খেললে অভিবাদন জানাই। আমি এটা করি স্রেফ স্পোর্টসম্যানশিপ থেকে, কৃতিত্ব নেওয়া বা এ রকম কিছুর জন্য নয়। কৃতিত্ব পাওয়ার জন্য আমি কিছু করি না। আমি যা করি, আমি মানুষটা এমন বলেই করি। আমি সৎ থেকে জিততে চাই।গত সপ্তাহে আপনি বলেছেন, অলিম্পিকে তিনটি ইভেন্টে অংশ নিতে চান, জিততে চান একটি বা দুটি পদক। তিনটি ইভেন্টে অংশ নিয়ে একটি-দুটি পদক? বয়স ৩০ পেরিয়েছে বলে নিশ্চয়ই আকাঙ্ক্ষা কমে যায়নি?সেরেনা: না, আমি আসলে কখনো তিনটি ইভেন্টে অংশ নিইনি। ব্যাপারটা সহজ হবে না মোটেও। আমি এখনো নিশ্চিত নই, তিনটি ইভেন্টে অংশ নিতে পারব কি না, দেখা যাক। আমি আসলে অতি-উচ্চাকাঙ্ক্ষা দেখাতে চাইনি। গত সপ্তাহে আপনাকে যখন একজন টেনিস ছাড়ার পরামর্শ দিয়েছিলেন, আপনি বলেছিলেন কখনোই ছাড়বেন না। সমালোচকদের, বিশেষ করে অপ্রিয় সমালোচনা সামলানোর রহস্য কী?সেরেনা: আমি চেষ্টা করি, সব সময় ইতিবাচক থাকতে, যে যা-ই বলুক। সবারই নিজস্ব মতামত থাকতে পারে, সে সমালোচক হোক কিংবা ইতিবাচক কোনো মানুষ। নিজের মতো করে ভাবার অধিকার সবারই আছে। এই পৃথিবীতে ভাবতে কোনো বাধা নেই, ভাবতে থাকুন। এসব আমি মাথায় ঢুকতে দিই না—সমালোচনা আমি এভাবেই সামলাই।আপনাকে বলা কোনো ভক্তের সবচেয়ে সুন্দর কথা কোনটি?সেরেনা: যখনই কোনো ভক্ত বলে ‘আমি আপনার ভক্ত’, সেটাই আমার কাছে অসাধারণ কিছু। ‘আই লাভ ইউ’ বা ‘আমি স্রেফ একজন ভক্ত’—যে যা-ই বলুক, লোকে আমার কাজটাকে, প্রতিদিনের কঠোর পরিশ্রমকে অভিনন্দন ও ধন্যবাদ জানায়, এটাই তো অনেক বড় সম্মান। অনেক দিন কোর্টে অপ্রীতিকর কিছুর সঙ্গে আপনার নাম জড়ায়নি। ওই ‘ব্ল্যাক লিকরা ক্যাটস্যুট’-এর (২০০২ ইউএস ওপেনে) মতো কিছু আবার দেখার সম্ভাবনা কি আছে?সেরেনা: সম্ভবত না। দুর্ভাগ্যজনকভাবে অনেক সময় বাজারের চাহিদায় অনেক কিছু করতে হয়। কাজেই বলা সম্ভব নয়। আশা করি, আমি আরও মজার কিছু করতে পারব, দেখা যাক...।আপনি বলেছেন, শুধু টেনিসে নয়, ভেনাস (উইলিয়ামস) আপনাকে অনুপ্রেরণা জোগায় ব্যক্তিজীবনেও। নির্দিষ্ট দু-একটি উদাহরণ কি দেখাতে পারবেন?সেরেনা: আমি বোঝাতে চেয়েছি, ওর সবকিছুই অসাধারণ। যা কিছুই করে, পরিস্থিতি যেমনই হোক, ও খুব ইতিবাচক। কোনো কিছুই ওকে থমকে দিতে বা মন্থর করে দিতে পারে না। এখনো ও তিনটা কোম্পানি চালায়, টেনিস খেলে এবং স্কুলে আছে। এসব যদি অনুপ্রেরণাদায়ী না হয়, আমি জানি না তবে সেটা কিসে হয়!মা-বাবার দেওয়া সেরা উপদেশ?সেরেনা: জানি না, কারণ হয়তো আমি মন দিয়ে শুনিনি (হাসি)। আমার মায়ের পরামর্শ, সব সময় সৃষ্টিকর্তার কাছাকাছি থাকা, আমার ধারণা এর চেয়ে ভালো উপদেশ আর হয় না। সত্যি বলতে, বাবাও সব সময় এটা বলেন।ড্যান্সিং অন দ্য স্টারস-এ মার্টিনা নাভ্রাতিলোভাকে দেখেছেন?সেরেনা: তাঁর প্রথম নাচটা আমি দেখেছি। আমার ধারণা, তিনি দারুণ করেছেন।ওই শোতে কখনো আপনাকে দেখার সম্ভাবনা আছে?সেরেনা: আমি আসলে ওই ধরনের নাচ নাচি না, কাজেই আমি ঠিক জানি না।কারও ইন্টারভিউ নেওয়ার সুযোগ পেলে কার করবেন এবং কেন?সেরেনা: নেলসন ম্যান্ডেলা। তাঁর সঙ্গে কে না কথা বলতে চাইবে! অনেক কিছুর মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে।টেনিসের বাইরে অনেক কিছুতেই আপনার ব্যাপক আগ্রহ। তার পরও শেষ পর্যন্ত বিদায়ের সময় যখন আসবে, আপনার কী ধারণা বিদায় বলে দেওয়াটা কঠিন হবে?সেরেনা: অবশ্যই, যদিও আমি টেনিস ছেড়ে দেওয়ার কথা এখনো ভাবছিই না।