'মওকা, মওকা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের ফোন অপারেটরের রীতিমতো নাভিশ্বাস উঠে যাচ্ছে। একের পর এক ফোন আসছে, একটা রাখতে না-রাখতেই আরেকটা। ধরার সঙ্গে সঙ্গেই ওপাশ থেকে শুনিয়ে দেওয়া হচ্ছে ‘মওকা, মওকা’ গান। বলা বাহুল্য, বিশ্বকাপে স্টার স্পোর্টসে তুমুল জনপ্রিয় হয়েছে এই বিজ্ঞাপন। বোঝাই যাচ্ছে, অস্ট্রেলিয়ার কাছে ভারতের হারের পর ব্যঙ্গাত্মক ফোন করছেন অনেকে। শেষ পর্যন্ত বিসিসিআই বাধ্য হয়ে ফোনের লাইন বন্ধ করে দিয়েছে। কিন্তু রাত-বিরাতে এমন ফোন করছে কারা? বিসিসিআই পরে খতিয়ে দেখে জানিয়েছে, কলগুলো এসেছে পাকিস্তান ও বাংলাদেশ থেকে। এনডিটিভি।