‘মধ্যযুগীয়’ ফিফায় পরিবর্তনের ডাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবলের আকাশে আজ দুর্যোগের ঘনঘটা, এই ক্রান্তিলগ্নে আসুন সবাই একত্র হই! ঠিক এভাবে বলেননি, তবে ইংল্যান্ডের বিশ্বকাপ আয়োজক হওয়ার প্রার্থিতা দলের প্রধান নির্বাহী অ্যান্ডি অ্যানসন ফুটবল-বিশ্বকে এমন ডাকই দিয়েছেন।পরাজয়কে সহজভাবে মেনে নেওয়া কঠিন। যেকোনো পরাজয়েরই চলে ময়নাতদন্ত। কাটাছেঁড়া করে নিজেদের ভুল বেরোলে মাথা ঠোকা ছাড়া আর উপায় কী! আর যদি ভুলটা হয় অন্য কারও কারণে? চলে অভিসম্পাত, মুণ্ডপাত।২০১৮ বিশ্বকাপের আয়োজক হওয়ার দৌড়ে রাশিয়ার কাছে হেরে গেছে ইংল্যান্ড। এটা মেনে নিতে পারছে না ইংলিশরা। ১৫ মিলিয়ন পাউন্ড খরচ করে সর্বনিম্ন ২ ভোট পেয়ে ভোটের প্রাথমিক পর্বেই বিদায় মেনে নেওয়াটা কঠিন। তবে ইংল্যান্ড এর জন্য নিজেদের প্রার্থিতাকে দুষছে না, দুষছে ফিফার পুরোনো ভোট পদ্ধতিকেই।ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব আর্সেনালের কোচ আর্সেন ওয়েঙ্গার ফিফার বিডিং পদ্ধতিকে তো আখ্যা দিয়েছেন ‘মধ্যযুগীয়’ বলে, ‘যে পদ্ধতিতে পুরো ব্যাপারটির সমাধান হয়েছে তাতে আমার কাছে এটিকে মধ্যযুগীয় মনে হয়েছে। এ যুগে এটা আর চলে না। আমি মর্মাহত।’ফিফাকে এ কারণে অভিসম্পাত দিতে বাদ রাখেনি ইংলিশরা। এবার তারা ফুটবল-বিশ্বকে ডাক দিয়েছে ফিফাকে নতুন করে সাজানোর জন্য। ‘যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, স্পেন ও আমাদের মতো বড় দেশগুলোর মতো তুলে ধরার এটাই সময়, যারা বুঝেছে বিষয়টি বাজেভাবে সামলানো হয়েছে’—রেডিও ফাইভ লাইভকে বলেছেন অ্যানসন। ওয়েবসাইট।