জাতীয় দলের জার্সি গায়ে টানা ১০ ম্যাচে গোল নেই। ঘরোয়া লিগেও চেনা যাচ্ছিল না জাহিদ হাসানকে (এমিলি)। অবশেষে জ্বলে উঠলেন, আরামবাগের বিপক্ষে করলেন ৫ গোল। নিজের ফিরে আসা ছাড়াও বাংলাদেশ লিগের দুরবস্থা নিয়েও বললেন মোহামেডান স্ট্রাইকার ৫ গোল করার পর গত দুই দিন কেমন কাটল?জাহিদ হাসান (এমিলি): খুবই ভালো। মনে হচ্ছে নতুন করে জীবন পেলাম। মাঝখানে খারাপ সময় গেছে। যেটা আমার কাছ থেকে কেউ আশা করে না। খারাপ সময় যাওয়ার কারণ কী মনে করেন?এমিলি: কোনো কারণ খুঁজে পাইনি। মাঠে সবকিছুই হতো, কিন্তু গোল পেতাম না। জাতীয় দলেই এটি বেশি হয়েছে। ওই সময় কী করতেন?এমিলি: মনোযোগ বাড়ানোর জন্য কোচ মারুফ ভাই ওনার অফিসে নিয়ে ইমাজিনেশন ক্লাস করাতেন। আগের গোলগুলোর কথা মনে করিয়ে দিতেন। ভিডিও ক্লিপ দেখাতেন। ওটা অনেক সাহায্য করেছে। গোল করে তেমন আনন্দ কি পেলেন? মাঠে তিন-চার শ দর্শকও তো ছিল না!এমিলি: হ্যাঁ, ব্যাপারটা খুবই খারাপ লাগছে। আরামবাগের ম্যাচের দিন মাঠে ঢুকে আরমান ভাইকে (আরমান আজিজ) বলেছিলাম, সুপার কাপে আমরা নিজেরাই মাঠে ঢুকতে পারিনি। আর আজ দেখেন, মাঠে একটা কাকও নেই। আমার চোখে পানি এসে গিয়েছিল। আগের দুবার কিন্তু মাঠে এতো দর্শক খরা ছিল না। দর্শক টানার মতো ভালো খেলা কী হচ্ছে?এমিলি: অবশ্যই হচ্ছে। জাতীয় দলের খেলা দেখতে দর্শক এসেছে সাফ ফুটবল, সাফ গেমসে। আমরাই তো খেলেছি। এখন দর্শক আসছে না, আবার দেখবেন সুপার কাপে লোক আসছে। এখন না আসার কারণ, মানুষ জানে না কবে কার খেলা। আমি নিজেই তো জানতাম না, আমাদের খেলা কবে। এর মানে কি প্রচারের অভাব? এমিলি: প্রচারের খুবই অভাব। আরও প্রচার দরকার। আবাহনী-মোহামেডান ম্যাচ দেখে একজন সাবেক খেলোয়াড় বলেছেন, কার খেলা দেখতে আসবে লোকে?এমিলি: অনেকে অনেক কথাই বলেন। ওনাদের সময় ফুটবলের বিনোদন ছিল অন্যরকম। এখন বড় বিষয় হচ্ছে, লোকজনকে জানতে হবে। আগে যেটা হতো নিয়মিত। কিন্তু সবাই যে বলে, ফুটবলের মান এখন অনেক পড়ে গেছে...এমিলি: মান পড়ে গেলে ১১ বছর পর আমরা সাফ গেমসে সোনা জিততে পারতাম না। সেই আমরাই তো এই লিগে খেলছি। তাহলে মান পড়ে যায় কীভাবে? খেলায় বারবার বিরতি পড়াটাও তো একটা বড় সমস্যা...এমিলি: হ্যাঁ, এটা বিরাট সমস্যা। বারবার বিরতি খেলোয়াড়দের ক্ষতিগ্রস্ত করছে। অন্য লিগগুলোও হচ্ছে না।আমাদের অনেক বন্ধু তাই এখন খেলা ছেড়ে বিদেশে চলে যাচ্ছে। ক্লাবের ব্যাপারে কী বলবেন?এমিলি: ক্লাবেরও সমস্যা অনেক। তারা মনোযোগী না। লিগ একটা চলছে চলুক, তাদের মানসিকতা এ রকমই। মাঠ নিয়ে কি সন্তুষ্ট?এমিলি: ঢাকার বাইরের মাঠের কথা না বলাই ভালো। বঙ্গবন্ধু স্টেডিয়ামের মাঠের ভেতরটাও ঠিক নেই। আমরা যে বুট পরে খেলি ওটা এই মাঠের উপযুক্ত না। পানি দেওয়া হয় না, ঘাস বড় বড়। মাঝখানে শক্ত।