‘মনে হয় না এটা সত্যি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম ওয়ানডের পারফরম্যান্স, ইংল্যান্ডকে অন্তত একটা ম্যাচে হারানোর স্বপ্ন—এসব প্রসঙ্গের সঙ্গে দ্বিতীয় ওয়ানডের আগে চলে আসছে আরও কিছু প্রশ্ন। এক ম্যাচ খেলিয়েই কেন বিশ্রামে পাঠানো হলো মাশরাফিকে? কোচ-অধিনায়কের সঙ্গে তাঁর সম্পর্কের সুতোটাও নাকি কেমন আলগা! বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান অবশ্য মানতে চাইলেন না এসব অভিযোগ প্রথম ম্যাচে দলের পারফরম্যান্সে সন্তুষ্ট?সাকিব আল হাসান: না, ব্যাটিং-ফিল্ডিং নিয়ে সন্তুষ্ট না। ব্যাটিং-ফিল্ডিংয়ে আরেকটু উন্নতি করতে হবে। বড় জুটি হওয়াটা জরুরি, গ্রাউন্ড ফিল্ডিংও আরও ভালো হওয়া দরকার। যদিও অনেকেই খুব ভালো ফিল্ডিং করছে, কিন্তু দু-একজনের ব্যর্থতায় সেটা বোঝা যাচ্ছে না। সিরিজ শুরুর আগে বলেছিলেন অন্তত একটা ম্যাচে হারাতে চান ইংল্যান্ডকে। প্রথম ম্যাচের পর কি মনে হয় বাকি দুই ম্যাচে সেটা সম্ভব?সাকিব: এখন তো আরও ভালোভাবে মনে হচ্ছে জেতা সম্ভব। কিন্তু সেটার জন্য প্রথমে বড় রান করতে হবে। সে সঙ্গে বোলিংও আরেকটু ভালো করতে হবে। মাশরাফির ফেরাটা কেমন হলো?সাকিব: উনার উপস্থিতি দলের জন্য সব সময়ই ইতিবাচক। উনি যত তাড়াতাড়ি ছন্দে ফিরবেন, দলের জন্য ততটাই ভালো হবে। অনেক দিন ক্রিকেট না খেললে আত্মবিশ্বাস একটু কম থাকবেই। সেটা পুরোপুরি চলে এলে মনে হয় না আর কোনো সমস্যা হবে। যতদূর জানি কালকের (আজ) ম্যাচে মাশরাফিকে বিশ্রাম দেওয়া হয়েছে। বিশ্রামটা কি তিনি নিজেই চেয়েছেন?সাকিব: না না...এ রকম তো কোনো কথা হয়নি এখনো। কারা খেলবে সেটাও ঠিক হয়নি। ম্যাচের আগে ঠিক হবে সেটা। কিন্তু মাশরাফি তো হোটেল ছেড়ে বাসায় চলে গেছেন বলে খবর...সাকিব: হোটেল ছাড়বেন কেন? উনি তো ১৩ জনের স্কোয়াডে আছেন! খেলা না-খেলা তো পরের ব্যাপার। তবে মায়ের অসুস্থতার কারণে উনি একটু সমস্যায় আছেন। হয়তো রাতে আবার হোটেলে চলে আসবেন। কিন্তু শোনা যাচ্ছে এবার দলে ফেরার পর কোচ এবং আপনার কোনো কোনো আচরণে তিনি অসন্তুষ্ট। এটা কি ঠিক?সাকিব: আমার তো মনে হয় না এটা সত্যি। উনি যখন ড্রেসিংরুমে আসেন, তখন আবহটাই অন্য রকম হয়ে যায়। উনি খুব মজা করেন, সবার সঙ্গেই খুব ভালো সম্পর্ক। আর কোচের সঙ্গেও ওনার কোনো মনোমালিন্য আছে বলে মনে হয় না। হ্যাঁ, কোচ ওনার মুখের ওপর দু-একটা কথা সোজাসাপ্টা বলে দিতে পারেন। কিন্তু কোচ ও রকমই। তাঁর কথা দুই ভাবেই নিতে পারেন। আমার মনে হয় ইতিবাচকভাবে নেওয়াটাই সবচেয়ে ভালো। কোচের কোনো কথা পছন্দ না হলে সেটা ভুল প্রমাণ করার চেষ্টা করাই তো ভালো। মাশরাফি ভাইয়ের পারফরম্যান্স নিয়ে কখনোই কারও সন্দেহ ছিল না, এখনো নেই। তবে উনি সাত-আট মাস পর ফিরেছেন, ড্রেসিংরুমের আবহটা এত দিনে একটু তো বদলেছেই। মাশরাফির প্রথম ওয়ানডের দলে থাকার খবরটা নাকি আপনি বা কোচ কেউই তাঁকে জানাননি? তিনি সেটা শুনেছেন কোনো নির্বাচকের কাছে...সাকিব: প্র্যাকটিসের পর উনি বাসায় চলে গিয়েছিলেন বলে হয়তো শোনেননি। নয়তো বাসে আমি নিজে বলে দিয়েছিলাম যে এই দুজন খেলছে না, বাকি ১১ জন খেলছে। এটা অফিসিয়াল হওয়া ছাড়া আনঅফিসিয়াল হওয়ার তো কোনো সুযোগই নেই।