‘মরিনহো সর্বকালের সেরা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশংসার বৃষ্টিতে ভিজেই চলেছেন হোসে মরিনহো। তবে প্রশংসায় সবাইকে বুঝি ছাপিয়ে গেলেন আন্দ্রে ভিলাস-বোয়াস। টটেনহাম কোচ মরিনহোকে নিয়ে বসালেন সবার ওপরে। বললেন, মরিনহো সর্বকালের সেরা কোচ।মরিনহোর মতো ভিলাস-বোয়াসও একজন পর্তুগিজ। তার চেয়েও বড় কথা, টটেনহাম কোচ দীর্ঘদিন কাজ করেছেন মরিনহোর সঙ্গে। পূর্ণাঙ্গ কোচ হিসেবে ক্যারিয়ার শুরুর আগে ৩৫ বছর বয়সী কোচ পোর্তো, চেলসি, ইন্টার মিলানে ছিলেন মরিনহোর সহকারী। সেই অভিজ্ঞতা সম্পর্কে ভিলাস-বোয়াস ব্রাজিলিয়ান পত্রিকা ল্যানসেনেতকে বলেছেন, ‘মরিনহো সম্ভবত সর্বকালের সেরা কোচ। মরিনহোর সঙ্গে কাজ করার অভিজ্ঞতাটা অনন্য। এমন কাউকে খুঁজে পাওয়া কঠিন, একই সঙ্গে যিনি খুবই পেশাদার এবং খেলাটির প্রতি যার নিবেদন ও জ্ঞান অসাধারণ। আমি ভাগ্যবান, সে আমার মধ্যে ম্যাচ ও প্রতিপক্ষকে পড়ে ফেলার দারুণ পেশাদারি দেখতে পেয়েছিল।’মরিনহোর সঙ্গে তুলনাটাকে উড়িয়ে দিয়ে ভিলাস-বোয়াস বলেছেন, ‘এ গল্পটা খেলাটির বাইরের লোকদের তৈরি।’ ওয়েবসাইট।