‘মরিয়া’ রানা নাভিদ
অস্ট্রেলিয়া সফরে বাজে পারফরম্যান্সের অপরাধে বিভিন্ন মেয়াদে নিষেধাজ্ঞা পাওয়া সবাই পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যানের সঙ্গে দেখা করেছেন, দেখা করতে পারেননি কেবল রানা নাভিদ-উল-হাসান। তবে নিষেধাজ্ঞা থেকে মুক্ত হওয়ার আশায় ইজাজ বাটের সঙ্গে দেখা করতে ‘মরিয়া’ পাকিস্তানের এই ফাস্ট বোলার।পিটিআইকে দেওয়া সাক্ষাত্কারে রানা নাভিদ বলেন, ‘পিসিবির চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে আমি মরিয়া। তিনি আমার নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিরোধিতা করলে আরও কয়েক মাস মাঠের বাইরে কাটাতে হবে আমাকে।’অন্য ক্রিকেটারদের সঙ্গে চলতি বছরের মার্চে রানা নাভিদকে এক বছরের জন্য নিষিদ্ধ এবং ২০ লাখ রুপি জরিমানা করে পিসিবি। এ রায়ের বিরুদ্ধে এই ক্রিকেটারের করার আপিলের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ২০ আগস্ট। তবে তাঁর আগে নাভিদকে পিসিবি চেয়ারম্যানের সঙ্গে দেখা করার নির্দেশনা দেওয়া হয়েছে। রানা নাভিদ বলেন, ‘আমি তাঁর কাছে যেতে চাই, তাঁর কাছে ক্ষমা চাইতে চাই। পাকিস্তানের হয়ে খেলতে মরিয়া আমি। একমাত্র চেয়ারম্যানই পারেন আমাকে সুযোগ করে দিতে।’ ক্রিকইনফো।