‘মাঠের বাইরে কিন্তু আমি শান্ত’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় নিজের অভিষেক টুর্নামেন্টে গোল পাচ্ছেন। মাঠে দুটি সচল পায়ের মতো মুখটাও তাঁর সমান চলে। প্রিয় খেলোয়াড় মারিও বালোতেল্লি। মাইক ওতোজেরেরি নিজেও কি একটু পাগলাটে? শেখ জামালের দীর্ঘদেহী নাইজেরিয়ান স্ট্রাইকার কাল মুক্তিযোদ্ধার বিপক্ষে সেমিফাইনালে জয়ের পর বঙ্গবন্ধু স্টেডিয়ামে কথা বললেন আজকের একটিসহ ফেডারেশন কাপে পাঁচ ম্যাচে ৫ গোল করলেন। অবশ্য পাঁচটি গোল এসেছে তিন ম্যাচে। তবে আজ মনে হচ্ছে একটু কড়া পাহারায় ছিলেন?মাইক ওতোজেরেরি: হ্যাঁ, কড়া পাহারায় ছিলাম। তবু দলকে প্রথম গোলটা এনে দিতে পেরেছি। আসলে আমাকে আটকাতে চায় সবাই। আমি শেখ জামালের সর্বোচ্চ গোলদাতা। আমার চেয়ে একটি গোল বেশি করেছে শেখ রাসেলের এমিলি।  আপনি বাংলাদেশে আসার আগে আর কোথায় খেলেছেন? বাংলাদেশেই বা এলেন কীভাবে? ওতোজেরেরি: নাইজেরিয়া আর ক্যামেরুনের প্রথম বিভাগে খেলেছি এর আগে। বাংলাদেশে এসেছি সানডের আমন্ত্রণে। সানডে শেখ জামালেই খেলছে এ বছর। সে আর আমি ছোটবেলায় নাইজেরিয়ায় একই একাডেমিতে বড় হয়েছি। তখন থেকেই সে আমার বন্ধু। এবার সে আমাকে ফোনে বলল, খেলবে নাকি বাংলাদেশে। প্রথমে আসতে না চাইলেও পরে চলে এলাম।  আপনি খুব চটপটে। ছোটবেলা থেকেই কি এমন?ওতোজেরেরি: ছোটবেলা থেকেই চটপটে, তবে সেটা মাঠে। এখন এই ২২ বছর বয়সে এসে আমি একজন সুখী তরুণ। আমার জীবনে ফুটবলই সব। মাঠে আমি শেষবিন্দু দিয়ে লড়াই করি। একটু ফ্রি খেলতে চাই। তবে সব সময়ই লক্ষ্য থাকে, গোল করে যাতে দলকে জেতাতে পারি।  সামনে বাংলাদেশ লিগ। এ ছাড়া স্বাধীনতা কাপ ও সুপার কাপ। আপনাকে লিগ-টুর্নামেন্টে দেখা যাবে শেখ জামালের জার্সি গায়ে?ওতোজেরেরি: এটা আমি এখনই বলতে পারব না। ক্লাব এখনো আমার সঙ্গে পরবর্তী পরিকল্পনা নিয়ে কথা বলেনি। তবে আমার আগ্রহ আছে। ভবিষ্যতে ইউরোপে খেলার স্বপ্ন দেখি। দেখা যাক কী হয়। স্ট্রাইকার হিসেবে আপনার আদর্শ কে?ওতোজেরেরি: বাংলাদেশে এখন যারা খেলছে, এদের মধ্যে সানডের কথা বলব। ওর খেলা আমার ভালো লাগে। শেখ জামালে এখন আমরা জুটি বেঁধে খেলছি। ইউরোপের কথা যদি বলেন, বালোতেল্লি আমার প্রিয়। কারণ নিজের প্রতি তার পুরো আত্মবিশ্বাস আছে। কোনটা সে করতে পারবে, কোনটা পারবে না, এটা সম্পর্কে ভালো ধারণা রাখে ম্যান সিটির হয়ে খেলা ইতালির এই স্ট্রাইকার। বালোতেল্লির তো অনেক পাগলামি আছে। আপনারও কি...?ওতোজেরেরি: বালোতেল্লি মাঠের বাইরে মাথা গরম করে অনেক ঘটনা ঘটায়। এ কারণেই সে বেশি আলোচনায় আসে। তবে আমি মাঠের বাইরে শান্ত এক মানুষ। কোনো ঝামেলায় নেই। আপনি এত দ্রুত কথা বলেন কীভাবে? শ্রোতারা তো ঠিকমতো শুনতেই পারে না...ওতোজেরেরি: আমি দ্রুত কথা বলি। কারণ কথা বলতে গিয়ে আমাকে কিছু ভাবতে হয় না। আমি একজন শিক্ষিত মানুষ। আমার মা-বাবা ভালো স্কুল শিক্ষক। তাঁরা ছোটবেলা থেকে আমার লেখাপড়ার প্রতি খুব যত্নশীল ছিলেন। তাই আমি গ্র্যাজুয়েট হতে পেরেছি।  আপনার হেডিংটা খুব ভালো। লম্বা হওয়ার একটা সুবিধা তো আছেই, এমনিতে কি বাড়তি হেডিং অনুশীলন করেন? ওতোজেরেরি: বাড়তি অনুশীলন তো করিই। (হাসি), আমাকে প্রতিপক্ষ হেড করার সুযোগ দিলে কিন্তু বিপদ আছে ওদের।  নিজের ফুটবল জীবনে সে রকম স্মরণীয় কোনো ঘটনা আছে?ওতোজেরেরি: বছর তিনেক আগে নাইজেরিয়ার অনূর্ধ্ব-২০ দল থেকে বাদ পড়ি। গত যুব বিশ্বকাপে তাই খেলতে পারিনি।