'মাতাল' সোনাজয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছুক্ষণের জন্য বেইজিংয়ের এক ট্যাক্সিচালক হয়ে গিয়েছিলেন বিশ্ব চ্যাম্পিয়নশিপের একটা সোনার পদকের মালিক! বিশ্বাস হচ্ছে না! ঘটনাটা শুনুন তাহলে। রোববার বিশ্ব চ্যাম্পিয়নশিপের হ্যামার থ্রো ইভেন্টে সোনা জেতেন পোল্যান্ডের পাওয়েল ফাজেক। বোধ হয় একটু বেশিই খুশি হয়ে গিয়েছিলেন, উদ্যাপন করতে চলে গেলেন বেইজিংয়ের এক পানশালায়। গলা পর্যন্ত পানের পর ট্যাক্সিতে ফেরার সময় দেখেন পকেটে সিকি পয়সাও নেই! কী আর করা, ভাড়া চুকাতে সোনার পদকটাই তুলে দিলেন ট্যাক্সিচালকের হাতে। পরদিন সকালে নেশা কেটে যাওয়ার পর বুঝতে পারলেন, কী কাণ্ড করেছেন তিনি! তড়িঘড়ি করে পুলিশে খবর। বেইজিং পুলিশও বেশ করিতকর্মা। সেই ট্যাক্সিচালককে খুঁজে বের করেছে কিছুক্ষণের মধ্যেই। তাঁকে ভাড়া আর বকশিশ দিয়ে তবেই নিজের পদক ফেরত পান ফাজেক!
দ্য মিরর!