'মাত্র' ২ কোটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টুইটারে রোনালদোর হোমপেজ
টুইটারে রোনালদোর হোমপেজ

আরও একটি মাইলফলক ছুঁয়ে ফেললেন ক্রিস্টিয়ানো রোনালদো। নাহ্, ফুটবলের কিছু নয়। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে রিয়াল মাদ্রিদ তারকার অনুসারী এখন ২ কোটি! এ উপলক্ষে অনুসারীদের মধ্যে কয়েকজনকে বিশেষ পুরস্কার দেওয়ার ঘোষণাও দিয়েছেন পর্তুগিজ অধিনায়ক। সেই পুরস্কার পেতে হলে টুইটার অনুসারীদের ছবি দিয়ে প্রমাণ করতে হবে তাঁরা রোনালদোর কত বড় ভক্ত। ব্যস, শুরু হয়ে গেল! কেউ রোনালদোর ৭ নম্বর জার্সি গায়ে ছবি দিচ্ছেন, কেউ তাঁর মতো বুট পায়ে! ছবি দেখতে দেখতে নির্ঘাত ক্লান্ত হয়ে পড়বেন রোনালদো! ওয়েবসাইট।