'মাথা খাটিয়ে পুরস্কার জিতলেন যাঁরা'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলো ও ট্রিপস এন ট্যুরস আয়োজিত ‘মাথা খেলাও ইংল্যান্ডে যাও’ কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়েছে। প্রথম পুরস্কার বিজয়ীর হাতে বিশ্বকাপের বাংলাদেশ–পাকিস্তান ম্যাচের ও উড়োজাহাজের টিকেট এবং বাকি সাতজনের হাতে বিশ্বকাপের স্মারক পুরস্কার তুলে দেওয়া হয়েছে।
আজ সোমবার কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে আয়োজিত পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রিপস এন ট্যুরস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান হাওলাদার, ব্যবস্থাপক আজগর হোসেন, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক এবং প্রথম আলোর ডিজিটাল বিজনেসের প্রধান জাবেদ সুলতান।





