‘মানুষটা এখনো কী লোভী!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ক্রিকেটে ২০ বছর কাটিয়ে দেওয়ার পরও শচীন টেন্ডুলকার এমন খেলছেন যে, খুঁজতে হচ্ছে নতুন নতুন বিশেষণ। শুরু থেকেই টেন্ডুলকারকে কাছ থেকে দেখছেন রবি শাস্ত্রী। পরিবারের সদস্যদের বাইরে খুব কম লোকই টেন্ডুলকারকে শাস্ত্রীর মতো জানেন। ভারতীয় এক পত্রিকাকে দেওয়া শাস্ত্রীর এই সাক্ষাৎকারটি শুধুই টেন্ডুলকারকে নিয়ে ২০ বছরেরও বেশি সময় ধরে আপনি শচীনকে চেনেন, একসঙ্গে খেলেছেনও। ভারতের হয়ে তিনি মাত্র একটি টি-টোয়েন্টি খেললেও অসংখ্য ওয়ানডে খেলেছেন। ৫০ ওভার ক্রিকেটে তাঁর সেরা ইনিংস কোনটি?শাস্ত্রী: অপরাজিত ২০০ (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে গোয়ালিয়রে)...এটাকেই সবচেয়ে ওপরে রাখতে হবে। এটা ছিল একটা অসাধারণ ইনিংস। পরিকল্পনাগুলো এত নিখুঁতভাবে বাস্তবায়ন করতে পেরেছে, এটা ছিল আসলে একটা সফল অস্ত্রোপচারের মতো। যেভাবে সে মাঠে ফাঁক খুঁজে নিয়েছে, তা ছিল দুর্দান্ত। এর পর রাখব ১৯৯৮ সালে শারজার ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩৪ রানের ইনিংসটা। এর পর ২০০৩ বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরিয়নে ৯৮। শারজা আর সেঞ্চুরিয়নের ইনিংস দুটি সম্পর্কে কিছু বলুন...শাস্ত্রী: দুটি ইনিংসেই বোঝা গেছে শচীনের ‘ক্লাস’। ডাবল সেঞ্চুরিটির তুলনায় শারজার ইনিংসটি ছিল অনেক দুঃসাহসী। শচীন তখন ছিল আরও তরুণ ও শক্তিশালী, প্রতিপক্ষের বোলিং নিয়ে সে স্রেফ নিষ্ঠুরভাবে ছেলেখেলা করেছিল। ৯৮টা ছিল একটা চাপের ম্যাচে। স্ট্রোক-প্লের ধরন আর পুরো ইনিংসটাই ছিল অন্যরকম এক ব্যাটসম্যানশিপের উদাহরণ। শচীন কেন অন্য সবার চেয়ে আলাদা?শাস্ত্রী: (হাসি) ২০ বছর ধরে খেলছে, কিন্তু মানুষটা এখনো কী লোভী! আমার তো মনে হয়, শচীন কমপক্ষে আরও বছর তিনেক খেলবে। এটা হবে অবিস্মরণীয়। ওকে দেখলেই বোঝা যায়, এক ধরনের প্রশান্তির মাঝে আছে, ভীষণ সুস্থির। বর্তমান দলটা অবশ্য বড় একটা ব্যাপার। এখন সে জানে তাকে একাই রান করতে হবে না, ম্যাচ জেতানোর মতো আরও অনেকেই আছে। তবে মানসিক প্রশান্তিটাই বড়, তাঁর ব্যাটিংয়ে যেটা প্রতিফলিত হচ্ছে। কোচ গ্যারি কারস্টেন ড্রেসিংরুমের আবহটা যেমন রেখেছেন, এটাও নিশ্চয়ই তাঁকে সাহায্য করেছে?শাস্ত্রী: অবশ্যই। চারপাশের আবহটা ভালো না হলে শচীনকে এই রূপে দেখা যেত না। পরিষ্কার বোঝা যাচ্ছে, কোনো কিছুতেই ও রুষ্ট বা বিরক্ত নয়। সে নিজের খেলা এবং দলের চাওয়া নিয়ে ভাবতে পারছে। শচীনের কি এখন ব্রায়ান লারার ৪০০ রানকে টার্গেট করা উচিত? বড় এই একটা রেকর্ডই তো শুধু তাঁর নয়।শাস্ত্রী: দেখুন, ওর কোনো রেকর্ড নিয়ে ভাবা উচিত নয়। স্রেফ নিজের খেলা নিয়েই ভাবা উচিত। ইনজুরিমুক্ত থেকে আর বছর তিনেক যদি খেলতে পারে, তাহলে এমনিতেও বিনোদনের অভাব হবে না। আমার মনে হয়, নিকট ভবিষ্যতেই ও আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি করবে, খুব দ্রুতই করবে (এখন ৯৩টি, টেস্টে ৪৭, ওয়ানডেতে ৪৬)। তরুণদের শচীনের কাছ থেকে কী শেখার আছে?শাস্ত্রী: তাদের উচিত ওর পুরো ক্যারিয়ারটাই মন দিয়ে খেয়াল করা...ওর খেলার টেপ দেখা, ইতিহাস সৃষ্টি করতে দেখা। আসলে শচীনের কাছ থেকে তরুণদের শেখার কোনো শেষ নেই।