‘মিলান ডার্বি’ ইন্টারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরি আ জয়ের জন্য ইন্টারের সাহায্য দরকার ছিল জুভেন্টাসের। নিজেরা শিরোপা জিততে না পারলেও জুভেন্টাসকে সহায়তার হাতটি ঠিকই বাড়িয়ে দিলো ইন্টার মিলান। নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানকে ডিয়েগো মিলিত্তোর হ্যাটট্রিকে ৪-২ গোলে হারিয়ে জুভেন্টাসের শিরোপার দীর্ঘ খরা কাটিয়ে ওঠার পথ সুগম করে দিয়েছে দলটি।সান সিরোয় কাল এসি মিলান খেলতে নেমেছিল শিরোপার স্বপ্ন নিয়েই। যদিও জুভেন্টাসের চেয়ে এক পয়েন্টের ব্যবধানে পিছিয়ে ছিল তারা। কিন্তু প্রত্যাশা ছিল ইন্টারের বিপক্ষে পূর্ণ পয়েন্ট। কিন্তু সেই আশার গুড়ে বালি দিয়ে কালই শিরোপার স্বপ্ন জলাঞ্জলি দিয়ে এসেছে তারা।খেলার ১৪ মিনিটের সময় মিলিত্তো গোল করে ইন্টারকে এগিয়ে নেন। কিন্তু ৪৪ মিনিটে বিতর্কিত পেনাল্টি গোলে খেলায় সমতা ফিরিয়ে নিয়ে আসে এসি মিলান। পেনাল্টি থেকে গোল করেন জ্লাতান ইব্রাহিমোভিচ। ইব্রাহিমোভিচই এসি মিলানকে ২-১ গোলে এগিয়ে নেন খেলার ৪৬ মিনিটে। দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার মিলিত্তো আবার জ্বলে ওঠেন। ইন্টার এগিয়ে যায় ৩-২ গোলে। ৮৭ মিনিটে ইন্টারের ব্রাজিলীয় মাইকন দুরপাল্লার এক দুরন্ত শটে এসি মিলানের স্বপ্নের সমাধি রচনা করেন। ৪-২ গোলে ‘মিলান ডার্বি’ জিতে নেয় ইন্টার।ম্যাচের শুরুতে অবশ্য এসি মিলানই এগিয়ে যেতে পারত। কিন্তু হাত দিয়ে ছুঁয়ে দেখার দুরত্বে দাঁড়িয়ে বারের ওপর দিয়ে মেরে সুযোগটি নষ্ট করেন ইব্রাহামোভিচ। তখন ম্যাচের দ্বাদশ মিনিট অতিক্রান্ত হয়েছে। ১৪ মিনিটে রক্ষণভাগের ভুলে গোল করে এগিয়ে যায় এসি মিলান। ওয়েসলি স্নেইডারের ফ্রি-কিক ঠিকমতো ক্লিয়ার করতে না পারায় তা এসে পড়ে ওয়াল্টার স্যামুলের মাথায় তিনি বলটি ক্রস করলে ফাঁকায় দাঁড়িয়ে থাকা মিলিত্তো গোল করে দলকে এগিয়ে নিয়ে যান।খেলার ৩৫ মিনিটে আহত হয়ে মাঠ ছাড়েন এসি মিলান গোলরক্ষক আব্বিয়াতি। ৪৪ মিনিটে এসি মিলান পেয়ে যায় পেনাল্টি। ইন্টার গোলরক্ষক জুলিও সিজার অবৈধভাবে এসি মিলানের গোলরক্ষক বোয়েটাংকে বাধা দিয়েছেন-এই অভিযোগে পেনাল্টির সিদ্ধান্ত দেন রেফারি। তবে জুলিও সিজার বোয়েটাংকে বল ছাড়া আঘাত করেছেন, এমন কোনো প্রমাণ অবশ্য টিভি রিপ্লেতে পাওয়া যায়নি। ইব্রাহামোভিচ সেই পেনাল্টির সুযোগ কাজে লাগান। এর ঠিক দুই মিনিট পরই প্রথমার্ধের ইনজুরি সময়ে সেই ইব্রাহামোভিচের গোলেই ২-১ গোলে এগিয়ে যায় এসি মিলান। লুসিওকে ডজ দিয়ে বেরিয়ে সিজারকে ফাঁকি দিয়ে বল জালে ঠেলে দেন এই সুইডিশ স্ট্রাইকার।৫৩ মিনিটে গোল পরিশোধ করে ইন্টার। সেই মিলিত্তোই আবার হয়ে ওঠেন ত্রাণকর্তা। তবে এবারের গোলটি ছিল পেনাল্টি থেকে। স্নেইডারের একটি দুরপাল্লার ভলি কোনোমতো ঠেকান এসি মিলানের বদলি গোলরক্ষক মারকো অ্যামেলিয়া। কিন্তু ঠিক ওইসময়ই বক্সের মধ্যে মিলিত্তোতে টেনে ফেলে দেন ইগনাজিও আবেতে। ব্যাপারটি রেফারির চোখ এড়ায়নি।এর অল্পক্ষণ পরেই এসি মিলান কিন্তু এগিয়ে যেতে পারতো। কিন্তু ইব্রাহামোভিচের পাস থেকে বল পেয়ে সুলে মুনতারি বল বাইরে মারেন। এসময় এসি মিলানই প্রাধান্য বিস্তার করে খেলছিল। রবিনহোর একটি প্রচেষ্টাও জুলিও সিজারের পায়ে লেগে প্রতিহত হয়। মারিও ইয়েপসের একটি হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ৮০ মিনিটে ইন্টার এগিয়ে যায় আরো একটি পেনাল্টি গোলে। বক্সের মধ্যে আলেসান্দ্রো নেস্তার হ্যান্ডবল হলে, তা থেকে প্রাপ্ত পেনাল্টিটি কাজে লাগিয়ে মিলিত্তো পূরণ করেন এক দারুণ কৃতিত্বপূর্ণ হ্যাটট্রিক। দলকে এগিয়ে নেন ৩-২ গোলে। ৮৭ মিনিটে মাইকনের দূরপাল্লার একটি শট অ্যামেলিয়াকে ফাঁকি দিয়ে জাল স্পর্শ করে। মাইকন শটটি নিয়েছিলেন প্রায় ৩০ গজ দূর থেকে।চ্যাম্পিনশিপ থেকে ছিটকে পড়লেও এসি মিলানের আরো একটি খেলা বাকি আছে। নোভারার বিপক্ষে। জুভেন্টাসের ক্যালিয়ারির বিপক্ষে জয় জুভদের হাতে তুলে দিয়েছে এই মৌসুমের সিরি আ শিরোপা। ইন্টারের শেষ ম্যাচে ল্যাজিও’র বিপক্ষে। রয়টার্স।