'মিসেস মেসি'র জয় উদযাপন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২৪ বছর ধরে আর্জেন্টিনার সমর্থকদের বুকে যেন পাথরের মতো চেপে ছিল কোয়ার্টার ফাইনালের গেরো। দুই যুগ পর সেই গেরো খুলে সেমিফাইনালে পৌঁছাল আকাশি-সাদা বাহিনী। এমন আনন্দঘন উপলক্ষের উদযাপন না হলে কি চলে! জয় উদযাপনে মাতলেন তাই ‘মিসেস’ মেসি আন্তোনেলা রোকুজ্জোও।
ম্যাচ শেষে যখন মাঠে চলছিল আর্জেন্টাইনদের শাপমোচনের উল্লাস, মাঠের বাইরে আর্জেন্টাইন অধিনায়ক মেসির বান্ধবী আকাশি-সাদা জার্সি পরে দাঁড়িয়ে গেলেন ক্যামেরার সামনে। তাঁর সঙ্গে ছিলেন দুই বান্ধবী। তাঁদের পরনেও আর্জেন্টিনার জার্সি। জয় উদযাপনের অংশ হিসেবে রোকুজ্জো সেই ছবি পোস্ট করে দিলেন ইন্সটাগ্রামে।
হল্যান্ড-বাধা পেরোলেই ২৪ বছর পর ফাইনালে পা রাখবে আর্জেন্টিনা। আর্জেন্টাইন ফুটবল জাদুকরের হাতে এবার উঠে যেতেই পারে পরম আরাধ্য ওই ট্রফি। বড়সড় উদযাপনের প্রস্তুতিটাও মনে মনে নিশ্চয়ই সেরে রেখেছেন মেসি-সঙ্গিনী?