'মুক্তি'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২৭ না ২৯? রাদামেল ফ্যালকাওয়ের আসল বয়সটা যেন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় রহস্যের নাম হয়ে দাঁড়িয়েছিল। মোনাকো স্ট্রাইকারের প্রাক্তন স্কুলশিক্ষক দাবি করেছিলেন ১৯৮৬ সালে নয়, ফ্যালকাওয়ের জন্ম আসলে ১৯৮৪ সালে। এটাই যদি হয়, তাহলে তো ফ্যালকাওয়ের প্রকৃত বয়স দুই বছর বেশি। ফ্যালকাও নিজে সবিস্ময়ে দাবি করেছিলেন অভিযোগটা অমূলক। দেখা যাচ্ছে, তাঁর কথাই ঠিক। স্কুলশিক্ষক যে স্রেফ সস্তা প্রচারের জন্য দাবিটা করেছিলেন, সেটাও পরিষ্কার। কলম্বিয়ার স্থানীয় পত্রিকা এল তিয়েম্পো ফ্যালকাওয়ের আসল জন্মসনদ বের করেছে। সেখানে পরিষ্কার লেখা, জন্ম ১০ ফেব্রুয়ারি ১৯৮৬। এএফপি।