‘মুক্তি’ মেলেনি ম্যারাডোনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাল সকালে শোনা গেল, ইতালিয়ান আয়কর কর্তৃপক্ষের মামলা থেকে মুক্তি মিলেছে ডিয়েগো ম্যারাডোনার। ম্যারাডোনার আইনজীবী অ্যাঞ্জেলো পিসানিই জানিয়েছিলেন, আয়কর আদালত আর্জেন্টাইন ফুটবল-ঈশ্বরের মামলাকে বাতিল করেছেন। এবার মুক্তভাবেই ইতালিতে ফিরতে পারবেন ম্যারাডোনা। বিকেল না গড়াতেই উল্টে গেল খবরটা। এবার ইতালিয়ান রাজস্ব কর্তৃপক্ষ বিবৃতি দিয়ে জানাল, তারা মামলাটি বাতিল করেনি। ১৯৮৪ থেকে ১৯৯১ সাল পর্যন্ত নাপোলিতে খেলার সময় ম্যারাডোনার বিপক্ষে আয়কর ফাঁকির অভিযোগ ছিল। সুদাসলে আর্থিক অঙ্কটা বেড়ে দাঁড়িয়েছিল প্রায় চার কোটি ইউরো। এএফপি ও রয়টার্স।