'মুক্ত' মালাগা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মালাগার নিষেধাজ্ঞা তুলে নিল উয়েফা। ফলে আগামী মৌসুমে ইউরোপা লিগে খেলতে আর কোনো বাধা রইল না স্প্যানিশ ক্লাবটির। শুধু মালাগাই নয় কাল উয়েফা নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ক্রোয়েশিয়ার হাদজুক স্প্লিত ও এনকে ওসিয়েক, রোমানিয়ার ডায়নামো বুখারেস্ট এবং সার্বিয়ার দুই ক্লাব পার্টিজান ও ভোয়ভোদিনার ওপর থেকেও। আর্থিক অনিয়মের কারণে গত ডিসেম্বরে এই ক্লাবগুলোকে শাস্তি দিয়েছিল ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। রয়টার্স।