‘মেরুদণ্ডহীনরাই এভাবে কোচিং করাতে পারে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

 পদত্যাগ করলেন কেন? পেশাদার লিগে চ্যাম্পিয়ন হওয়ার জন্য এবারও প্রয়োজনীয় সমর্থন পাইনি ক্লাব থেকে। তা ছাড়া ক্লাবের কিছু কর্মকর্তা এবং কিছু সাবেক খেলোয়াড় পত্রিকায় আমার বিরুদ্ধে আক্রমণাত্মক বিবৃতি দিয়ে যাচ্ছেন। দুঃখজনক হচ্ছে, তাঁদের কেউ থামাচ্ছে না। একজন রক্তমাংসের মানুষের পক্ষে এই অবস্থায় কাজ করা কঠিন।  কখন এটা টের পেলেন?ফরাশগঞ্জ ম্যাচের পর। ওই ম্যাচে ২-২ ড্র করে লিগ শিরোপা প্রায় শেষ হওয়ার পর কিছু স্বার্থান্বেষী সমর্থক গালাগাল করার পাশাপাশি শারীরিকভাবেও আমাকে আক্রমণ করতে চেয়েছে। পদত্যাগই ছিল শেষ সমাধান? হ্যাঁ, পদত্যাগ ছাড়া উপায় ছিল না। ক্লাব অপেশাদারই রয়ে গেছে। আর দায় নিতে হবে কোচকে! এটা কেমন কথা! কোনো মেরুদণ্ডহীনরাই কেবল এভাবে কোচিং করাতে পারে। আমিই সম্ভবত দুনিয়ার একমাত্র কোচ যাঁকে মাঠের প্রতিপক্ষের পাশাপাশি ক্লাবের কিছু সাবেক খেলোয়াড় এবং কর্মকর্তার সঙ্গেও খেলতে হয়েছে। সাবেক খেলোয়াড় এবং কর্মকর্তাদের কী অভিযোগ আপনার বিরুদ্ধে?নির্দিষ্ট কিছু নয়। ওরা বলে মারুফ বড় প্লেয়ার ছিল না। সে ভালো কোচ নয়। কীভাবে কোচিং করাবে। আমার অধীনে দল কখনো ফল পাবে না। শেখ রাসেলের সঙ্গে ম্যাচে কেন বিদেশি খেলোয়াড় খেলাইনি, কৈফিয়ত চাওয়া হয়েছে। ব্যর্থতার জন্য খেলোয়াড়দের দায়বদ্ধতা কতটুকু?খেলোয়াড়েরা কয়েক দিন অনুশীলনে না আসায় কেউ কেউ তাদের কমিটমেন্টের অভাব দেখলেও আমি দেখি না। খেলোয়াড়েরা টানা কয়েক মাস বেতন না পেলে খেলায় মনোযোগ দিতে পারবে না স্বাভাবিক। তবে তারা আন্তরিক, ভদ্র এবং শৃঙ্খলা মেনে চলেছে। আপনার কাজে ক্লাব কখনো হস্তক্ষেপ করেছে?প্র্যাকটিস, টিম গঠন এবং কোচিং-সংক্রান্ত বিষয়গুলোয় ক্লাব কখনো হস্তক্ষেপ করেনি। এ জন্য ক্লাবকে ধন্যবাদ।  তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা ব্যবস্থাপনায়। খেলোয়াড়দের সময়মতো বেতন না দেওয়া বড় উদাহরণ। এমনকি কোনো কর্মকর্তা এসে খেলোয়াড়দের বলেনি, ‘তোমরা খেলো। টাকা পরে পাবে।’ এ অবস্থায় আমি খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে পারিনি হয়তো, এটা আমার ব্যর্থতা। এসব কারণে গত বছর আমরা বি-লিগ পাইনি। এবারও একই অবস্থা। যে দলের খেলোয়াড় টিম ব্রিফিংয়ে বলে বেতন পাইনি, তাই খেলতে পারব না এবং ড্রেসিংরুমে কান্নাকাটি করে, ওই দল আর কী করবে! গত ম্যাচে আপনি মাঠে ছিলেন না কেন?ফরাশগঞ্জ ম্যাচের পর দুই-একজন আমাকে বলল, ক্লাবে গেলে কেউ কেউ আমাকে শারীরিকভাবে আঘাত করতে পারে। ওটা শুনে ক্লাবে আর যাইনি, মাঠেও না। ক্লাবে খেলোয়াড়দের নিয়ে উজ্জীবনী মিটিং হলো, কোচকে কেউ বলেনি। টিমের প্র্যাকটিস হয় এক জায়গায়, কোচকে বলে আরেক জায়গায়।  কাগজে-কলমে মোহামেডান সেরা দল। অথচ পেশাদার লিগে আপনার অধীনে দুই মৌসুম ফল নেই। ব্যর্থতার দায় এড়াবেন কিভাবে?আপাতদৃষ্টিতে মনে হচ্ছে, আমার ভুল নেই এবং ব্যর্থতার দায় আমার নয়। বিশ্বের কোনো কোচই সেরা দল নিয়ে শতভাগ ম্যাচ জিততে পারে না। উপমহাদেশে একটা দল ৮৭ শতাংশ পয়েন্ট পেলে লিগ চ্যাম্পিয়ন হয়। মোহামেডান ৮৭ শতাংশ পয়েন্ট পেয়েছে পেশাদার লিগে। এটা সাফল্যই বলব। সমস্যা হলো, আবাহনী পেয়েছে ৯৭ শতাংশ পয়েন্ট। যা বিশ্ব ফুটবলেও নজিরবিহীন। আবাহনীর সঙ্গে মোহামেডানের পার্থক্য কোথায়?মোহামেডান দ্রুতগতির এবং আক্রমণাত্মক দল। আবাহনী একটু ধীরগতির। তবে আবাহনী অতিমানবীয় পারফরম্যান্স করছে। আবাহনীর কর্মকর্তারা চ্যাম্পিয়ন মানসিকতার, মোহামেডানের তা নয়। কী ধরনের সমস্যায় পড়েছেন?নিয়মিত অনুশীলন করার জন্য প্র্যাকটিস মাঠ ম্যাচ আর বলই তো আমি পেয়েছি মাসখানেক আগে। ২৫ জন খেলোয়াড় নিবন্ধন করার সুযোগ থাকলেও আমাদের খেলোয়াড় ২১ জন। অনুশীলন ম্যাচ খেলতেও তো ২২ জন খেলোয়াড় লাগে। দলে তৃতীয় গোলরক্ষক নেই। নকীব ছাড়া কোনো কর্মকর্তাকে প্র্যাকটিস মাঠে দেখিনি।  বেতন পেয়েছেন ঠিকমতো? বেতন বাকি ছয় মাসের। দলবদলের সময় এক খেলোয়াড়কে ৫০ হাজার টাকা দিয়েছি, দলের জার্সি বানানো বাবদ ৫৫ হাজার টাকা খরচ করেছি, আমার নিজের এই টাকা এখনো পাইনি। ফরাশগঞ্জ ম্যাচে মিডফিল্ডার মামুনুলকে দ্বিতীয়ার্ধে তোলায় দল ড্র করেছে বলে অনেকের অভিমত। প্রশ্ন তোলা হচ্ছে আপনার কোচিং নিয়ে...মামুনুলের কুঁচকিতে টান পড়ায় তুলতে হয়েছে। না তুললে এই মৌসুমটাই হয়তো আর খেলতে পারত না সে। নবাগত মুন্না ছাড়া যে দলের ১৮ জনই জাতীয় খেলোয়াড়, তাদের মধ্য থেকে মামুনুলের রিপ্লেসমেন্ট পাওয়া যাবে না? ইনজুরি নিয়েও মামুনুলকে সারা ম্যাচ খেলতে হবে?