‘মেসি এখনো সর্বকালের সেরা হয়নি’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ সময়ের সেরা ফুটবলার তো বটেই, অনেকে ইতিমধ্যেই লিওনেল মেসিকে বসিয়েছেন সর্বকালের সেরা ফুটবলারের আসনেও। তবে এই ভাবনাটা ঠিক মনমতো হয়নি সর্বকালের সেরার অন্যতম প্রধান দাবিদার পেলের। সর্বকালের সেরা ফুটবলার হয়ে উঠতে গেলে মেসিকে এখনো অনেক কিছু প্রমাণ করতে হবে বলে মন্তব্য করেছেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি।চিলির এক সংবাদপত্রকে দেওয়া সাক্ষাত্কারে পেলে বলেছেন, ‘মানুষ তুলনা করতে পছন্দ করে। কিন্তু সর্বকালের সেরার আলোচনায় আমরা অনেকের নামই উল্লেখ করি না। যেমন ইয়োহান ক্রুইফ, মিশেল প্লাতিনি, আলফ্রেডো ডি স্টেফানো। এরা মেসির তুলনায় অনেক ভালো ফুটবলার ছিল।’তবে ২৮ মে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডের চেয়ে মেসির বার্সেলোনাই অনেক দিক দিয়ে এগিয়ে থাকবে বলে মত দিয়েছেন পেলে। বার্সেলোনাকেও এখনকার ফুটবল দুনিয়ার সবচেয়ে ভালো দল হিসেবে একবাক্যে স্বীকৃতি দিয়েছেন তিনি। বলেছেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড খুবই ভালো দল। তারা ইংলিশ স্টাইলে ফুটবল খেলে। কিন্তু আমার কোনো সন্দেহ নেই যে বার্সেলোনাই এই মুহূর্তের সেরা দল।’—ইএসপিএন