‘মেসি বর্ণবাদী নয়’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অভিযোগটা অবশ্যই গুরুতর। রয়স্টন ড্রেন্থা যে অভিযোগ তুলেছেন, প্রমাণিত হলে লিওনেল মেসিকে লম্বা সময়ের জন্য নিষিদ্ধ হতে হবে। তবে রিয়াল মাদ্রিদের সাবেক এই খেলোয়াড়ের অভিযোগকে পাত্তাই দিচ্ছে না বার্সেলোনা। স্প্যানিশ ক্লাবটির এক মুখপাত্র বলেছেন, বর্ণবাদী আচরণ তো দূরের কথা, মেসি তাঁর ক্যারিয়ারে কখনোই কাউকে অপমান করেননি। ‘প্রতিপক্ষের সঙ্গে সর্বোচ্চ সম্মান ও ক্রীড়াসুলভ আচরণই করেছেন মেসি। তাঁর এই আচরণ সতীর্থ ফুটবলারদের কাছে অনেকবারই প্রশংসিত হয়েছে। আমরা নিশ্চিত, এই অভিযোগ মোটেও সত্যি নয়। পুরো ক্যারিয়ারেই তাঁর আচরণ অন্যদের জন্য একটি উদাহরণ।’ বলেছেন ওই মুখপাত্র।এর আগে ড্রেন্থা অভিযোগ করেন, স্পেনে খেলার সময় মেসি তাঁকে একাধিকবার ‘নিগ্রো’ বলে গালি দিয়েছেন। ওয়েবসাইট।