‘মেসি-রোনালদোর শ্রেষ্ঠত্ব বিচার অর্থহীন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ সময়ের ফুটবল-দুনিয়ায় সবচেয়ে আলোচিত দুই নাম—লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরোপীয় ফুটবল অঙ্গনে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে একের পর এক গোল করে যাচ্ছেন এ দুই তারকাই। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের এ দুই তারকা স্ট্রাইকারের মধ্যে কে সেরা, তা বিচার করতে গিয়ে প্রায়ই বিতর্কে মাতেন ফুটবলপ্রেমীরা। তবে এ বিতর্ক একেবারেই অন্তহীন বলে মন্তব্য করেছেন লুইস ফিগো। এমনকি এ দুই সেরা ফুটবলারের মধ্যে তুলনাতে যাওয়াই তাঁর পছন্দ নয় বলে মন্তব্য করেছেন ফিগো। সম্প্রতি এক সাক্ষাত্কারে ফিগো বলেছেন, ‘মেসি ও রোনালদোর মধ্যে তুলনা করাটা ঠিক না। তাঁরা দুজনেই খুবই ভিন্ন ধরনের খেলোয়াড়। আমি তাদের দুজনেরই খেলা দেখতে খুব পছন্দ করি। তাহলে কে সেরা সেটা বিচার করতে যাওয়ার দরকারটা কী?’দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার জার্সি গায়ে খেলেছেন ফিগো। এখন তিনি ইন্টার মিলানের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করছেন। এদিকে গুজব উঠেছে, ফিগো নাকি রিয়াল মাদ্রিদের টেকনিক্যাল স্টাফ হিসেবে বার্নাব্যুতে ফিরছেন। তবে তিনি একে ‘গুজব’ হিসেবেই উড়িয়ে দিয়েছেন। ওয়েবসাইট।