‘মেসিরই প্রাপ্য ব্যালন ডি’অর’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম খেলোয়াড় হিসেবে টানা তিনবার ফিফার বর্ষসেরা হয়েছেন। টানা তিনবার ব্যালন ডি’অর জেতা মিশেল প্লাতিনির রেকর্ডেও ভাগ বসিয়েছেন। মেসির সামনে এখন টানা চতুর্থবারের মতো এই পুরস্কার জেতার অনন্য হাতছানি। এবার মেসির ব্যক্তিগত অর্জন অবশ্য দলীয় সাফল্যে অনূদিত হয়নি। তবে ৫৮ ম্যাচে অবিশ্বাস্য ৭২টি গোল করেছেন। এক মৌসুমে সবচেয়ে বেশি গোল করার বিশ্ব রেকর্ড। আইসাক কুয়েঙ্কা তাই মনে করেন, এবারও ব্যালন ডি’অর মেসিরই প্রাপ্য।বার্সেলোনায় সতীর্থ সম্পর্কে কুয়েঙ্কা বলেছেন, ‘সন্দেহাতীতভাবে ও সবার সেরা। ব্যালন ডি’অরটা ওরই প্রাপ্য। আমাদের মতো তরুণ খেলোয়াড়দেরও লিও অনেক সাহায্য করে। আমাদের ভুলগুলো শুধরে দেয়, আমাদের সাহস জোগায়।’ ওয়েবসাইট।