‘মেসি’ হতে চান রুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় দলের হয়ে হয়তো আবারও ব্যর্থ হয়েছেন। কিন্তু লিওনেল মেসি এখনো বাকিদের জন্য আদর্শ। না হলে ওয়েইন রুনি কেন বলবেন, তিনি ‘মেসি’ হতে চান!মেসি হতে চাওয়া মানে ক্লাবের জার্সি গায়ে মেসির সেই দুর্দান্ত ফর্মটা চান ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। রুনি বলছেন, ‘মেসি গ্রেট খেলোয়াড়। বর্তমান বিশ্বসেরা। শুধু আমার জন্য নয়, বিশ্বের বাকি ফুটবলারদের জন্যও ও একটা মান ঠিক করে দিয়েছে, যে মানটা সবাই ছুঁতে চাইবে। আমিও চাই। আশা করি, সেই লক্ষ্য আমি পূরণ করতে পারব।’প্রতি মৌসুমেই নিজেকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছেন বার্সেলোনার মেসি। ২০০৮-০৯ মৌসুমে ৩৮ গোল করে হয়েছিলেন ফিফা বর্ষসেরা। পরের মৌসুমেও ফিফা বর্ষসেরা, ক্লাবের হয়ে করেছেন ৪৭ গোল। গত মৌসুমে তো আরও দুর্দান্ত, করেছেন ৫৩ গোল।ক্রিস্টিয়ানো রোনালদোর ছায়া থেকে বেরিয়ে ২০০৯-১০ মৌসুমে রুনিও ৪৪ ম্যাচে ৩৪ গোল করেছিলেন ম্যানইউর হয়ে। কিন্তু এরপর বিশ্বকাপ থেকেই উল্টো রথে যাত্রা। কিন্তু রুনি এখন বলছেন, ‘সব সময়ই ভালো করতে চাই। আমার পক্ষে আরও উন্নতি করা সম্ভব। প্রতিদিন কঠোর পরিশ্রম করি সেই লক্ষ্য পূরণের জন্য।’ ওয়েবসাইট।