'মোবাইলে খেলুন বিশ্বকাপ' আয়োজনের পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘প্রথম আলো-রানার মোবাইলে খেলুন বিশ্বকাপ’ কুইজ অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের একটি দৃশ্য ছবি: প্রথম আলো
‘প্রথম আলো-রানার মোবাইলে খেলুন বিশ্বকাপ’ কুইজ অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠানের একটি দৃশ্য ছবি: প্রথম আলো

বিশ্বকাপ ক্রিকেটের সময় পাঠকদের মধ্যে দারুণ সারা ফেলেছিল ‘প্রথম আলো-রানার মোবাইলে খেলুন বিশ্বকাপ’ শীর্ষক কুইজ কার্যক্রম। গত শনিবার এই আয়োজনের বিজয়ীদের হাতে তুলে দেওয়া হল পুরস্কার। মোট ১৩ জন বিজয়ী প্রথম আলো ডিজিটালের গুলশানের অফিসে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে বুঝে নেন নিজেদের পুরস্কার। একজন জিতেছেন মেগা পুরস্কার। 
অনুষ্ঠানে প্রথম আলো ডিজিটালের প্রধান পরিচালন কর্মকর্তা (সিওও) এহতেরাম উদ্দিন, রানার গ্রুপের সহকারী মহাব্যবস্থাপক (জনসংযোগ) ওয়াহিদ মুরাদসহ প্রথম আলো ডিজিটাল ও রানার গ্রুপের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই কুইজ প্রতিযোগিতায় পুরস্কার বিজয়ীরা হচ্ছেন-শাহাবউদ্দিন (মেগা পুরস্কার বিজয়ী), আবদুল হান্নান, তৌকির আজিজ, রতনেশ্বর রায় রতন, আবদুল্লাহ, আরিফুল ইসলাম, রুহুল আমিন, প্রকাশ রায়, জয়নাল আবেদীন, ভক্ত প্রসাদ রায়, পলাশ রায়, মোহাম্মদ শাকিল, কাজী গিয়াসউদ্দিন এবং মোহাম্মদ আল-আমিন।