‘যন্ত্রণাময়, কিন্তু তৃপ্তিদায়ক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চম দিনের উইকেট, চার উইকেট নেই, সিরিজ হারের শঙ্কা—পরিস্থিতি এমনিতেই ছিল প্রতিকূল। কাজটা আরও কঠিন করে দিয়েছিল হঠাৎ মাথাচাড়া দেওয়া পিঠের ব্যথা। ফিজিও গিয়ে ব্যথানাশক ওষুধ খাইয়েছেন, যথাসাধ্য চেষ্টা করেছেন। কিন্তু ব্যথা থামেনি। অসহ্য ব্যথা নিয়েই খেলে গেছেন, একপর্যায়ে বাধ্য হয়েছেন রানার নিতে। তবু মাঠ ছাড়েননি। বিরুদ্ধ পরিস্থিতিতে আরও একবার ভারতকে জয় এনে দেওয়ার পর ভিভিএস লক্ষ্মণের অনুভূতি, ‘যন্ত্রণাময়, কিন্তু দারুণ তৃপ্তিদায়ক সেঞ্চুরি।’ ওয়েবসাইট।ক্যারিয়ারে রানার নিয়ে খুব বেশি খেলেননি। কিন্তু লক্ষ্মণ জানালেন, পরশু রানার না নিয়ে আর উপায় ছিল না, ‘ইনিংসটা শুরু করেছিলাম ভালোভাবেই। কিন্তু শচীনের সঙ্গে জুটির সময় হঠাৎ করেই পিঠে ব্যথা অনুভব করলাম। খুব অসুবিধা হচ্ছিল, ভালোভাবে নড়াচড়া করতে পারছিলাম না। ৩০ রান করার পর থেকে ব্যথাটা অসহ্য হয়ে উঠেছিল। রানার নেওয়ার সিদ্ধান্তটা ছিল খুব কঠিন, এতে অনেক সময় দ্বিধার সৃষ্টি হয়, ছন্দ নষ্ট হয়। কিন্তু ব্যথাটা এমন হয়ে উঠল যে আর পারলাম না। ভাবলাম, ব্যথায় উইকেট ছুড়ে দিয়ে আসার চেয়ে দলের স্বার্থেই রানার নেওয়াটা ভালো।’বীরেন্দর শেবাগকে রানার নিয়ে লাভ খুব বেশি হয়নি, ব্যথা বেড়েই গেছে। কিন্তু দৃঢ়প্রতিজ্ঞার কাছে হার মেনেছে ব্যথা, ‘গোটা দুই ব্যথানাশক ট্যাবলেট খেয়েছিলাম, কিন্তু বুঝতে পারছিলাম না কাজ কিছু হলো কিনা। ব্যথানাশকগুলো কাজ করতে শুরু করে ৩০-৪০ মিনিট পর থেকে। কিন্তু ম্যাচের গুরুত্ব, খেলার পরিস্থিতি কখনো কখনো ছাপিয়ে যায় ব্যথাকে। লক্ষ্য অর্জনে দৃঢ়প্রতিজ্ঞ থাকলে কখনো কখনো ব্যথাকে জয় করা যায়।’ক্যারিয়ারে স্মরণীয় ইনিংস কম খেলেননি। কিন্তু পি সারা ওভালে অপরাজিত ১০৩ রানের ইনিংসটি লক্ষ্মণের কাছে একটু আলাদা হয়ে থাকছে বেশ কটি কারণে, ‘এই ইনিংসটা অন্যরকম, শুধু ম্যাচের অবস্থার জন্য নয়, সিরিজের পরিস্থিতির কারণেও। যেভাবে লড়াইয়ে ফিরে আমরা টেস্টটা জিতলাম, এই কারণে। শচীনের সঙ্গে আমার জুটিটাই ম্যাচের মোড় পাল্টে দিয়েছে। অনুভূতিটা খুব তৃপ্তিদায়ক। বেশি ভালো লাগছে দলের কারণে, কারণ সিরিজজুড়েই আমরা কঠোর পরিশ্রম করেছি।’ভারতকে আরও একটি স্মরণীয় জয় এনে দেওয়ার পর লক্ষ্মণ অবকাশ পাচ্ছেন পেছন ফিরে তাকানোরও। একটি-দুটি টেস্ট খারাপ করেছেন, দাবি উঠেছে ‘লক্ষ্মণকে বাদ দাও।’ দল ভালো করছে না, মিডিয়ায় বলির পাঁঠা বানানো হয় লক্ষ্মণকে। দলের প্রয়োজনে সব সময়ই চওড়া তাঁর ব্যাট, কিন্তু জায়গা যেন কখনোই নিশ্চিত নয়। ১৪ বছরের ক্যারিয়ারে কতবার যে এমন পরিস্থিতিতে পড়লেন! শুরুর দিকে খুব খারাপ লাগত, কিন্তু লক্ষ্মণ জানালেন সময়ের সঙ্গে শিখেছেন মানিয়ে নেওয়া, ‘ক্যারিয়ারের শুরু থেকে এসব শুনে আসছি। অনিশ্চয়তা নিয়ে খেলাটা প্রথম দিকে খুব কঠিন ছিল। তবে শুরুর চার-পাঁচ বছর পর থেকে এসবের সঙ্গে মানিয়ে নিতে শুরু করলাম। এখন এসব আর আমাকে ভাবায় না। এক শর বেশি টেস্ট খেলেছি, ভারতের পক্ষে খুব কমজনই তা পেরেছে।’ক্যারিয়ারের এতসব চড়াই-উতরাইয়ে সব সময় পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়েছেন সতীর্থদের, ‘আমার কাছে সব সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, দল কী ভাবছে। ড্রেসিংরুমের বাইরে কে কী বলল, এসব নিয়ে আমি ভাবি না।’ভাবার প্রয়োজনটাই বা কী? ভারতের ক্রিকেট ইতিহাসে অমরত্ব পেয়ে গেছেন তো অনেক আগেই! লক্ষ্মণকে নিয়ে টেন্ডুলকারদুই ইনিংসেই ভালো খেলেছে লক্ষ্মণ। ইনিংস দুটির গুরুত্ব আরও বেড়ে যাচ্ছে সিরিজ নির্ধারণী টেস্ট হওয়ায়। এই টেস্টটা ড্র হলেও আমরা সিরিজ হারতাম। কিন্তু যেভাবে ও আমাদের সমতায় ফেরাল, এটা বিস্ময়কর। সত্যিই স্মরণীয় ইনিংস খেলল লক্ষ্মণ। ওকে আমি অনেক বছর ধরেই ব্যাট করতে দেখছি এবং এমন ইনিংস ও বেশ কটি খেলেছে। কঠিন সব উইকেটে ও ভারতে জয় এনে দিয়েছে। দর্শকেরা যেমন, আমিও তেমন ওর ব্যাটিং খুব উপভোগ করি।