'যমজ' কান্তে!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাঠে এত দৌড়ান, তাঁকে নিয়ে কৌতুকই চালু হয়ে গেছে, ‘পৃথিবীর ৭১ শতাংশ পানির নিচে, বাকি ২৯ শতাংশ এনগোলো কান্তে দৌড়ে পাড়ি দিয়েছেন।’ প্রতিপক্ষ এতে ঝামেলায় পড়ারই কথা। একমুহূর্তে নিজেদের বক্সে, তো কয়েক সেকেন্ডের মধ্যে চেলসি মিডফিল্ডারকে ঘুরঘুর করতে দেখা যায় প্রতিপক্ষ বক্সের সামনে। এখন দেখা যাচ্ছে, এতে ‘ঝামেলা’ হচ্ছে কান্তের চেলসি-সতীর্থ এডেন হ্যাজার্ডেরও। বেলজিয়ান মিডফিল্ডারের নাকি মাঝেমধ্যে ভ্রম হয়, দুজন কান্তে দৌড়াচ্ছেন মাঠে। পরশু ওয়েস্ট হামের সঙ্গে ২-১ গোলের জয়ের পর হ্যাজার্ডই বলেন, ‘মাঝে মাঝে তো মনে হয়, আমি কান্তে-যমজদের সঙ্গে খেলছি!’ ডেইলি মিরর।