‘যাওয়ার সময় হয়ে গেছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যেদিন ঘুম থেকে উঠে মনে হবে আজ মাঠে না গেলে কী হয়, খেলা ছেড়ে দেব সেদিন’—হাবিবুল বাশার জীবনের সেই সকাল দেখে ফেলেছেন। সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন প্রথম শ্রেণীর ক্রিকেট থেকেও। সিদ্ধান্তটা আনুষ্ঠানিকভাবে জানানোর আগে তারেক মাহমুদকে দেওয়া সাক্ষাত্কারে জাতীয় দলের সাবেক অধিনায়ক খুলে বললেন অবসরের সিদ্ধান্তের কারণ আর ভবিষ্যত্ পরিকল্পনার কথা প্রথম শ্রেণীর ক্রিকেটটাও ছেড়ে দিলেন, হঠাত্ করে এই সিদ্ধান্তের কারণ?হাবিবুল বাশার: (হেসে) এই প্রশ্নটা শোনার জন্যই—কেন ছেড়ে দিলাম। কেন ছাড়ছি না, এই প্রশ্ন যেন কেউ করতে না পারে। জাতীয় লিগে ভালোই খেলছিলেন। এই মৌসুমটা তো শেষ করে যেতে পারতেন...হাবিবুল: আসলে মোটিভেশন পাচ্ছিলাম না। ইচ্ছে করছিল না আর খেলি। ভেতর থেকেই তাড়নাটা আসছিল না। খুলনা দল নিয়ে টিম ম্যানেজমেন্টের সঙ্গে আপনার মনোমালিন্যের কথা শোনা যায়। সেটারও কি প্রভাব আছে?হাবিবুল: প্রভাব যে একদমই নেই, তা বলব না। এটা একটা কারণ তো অবশ্যই। কিছু ব্যাপারে আমি অসন্তুষ্ট ছিলাম। তবে এটাই মূল কারণ না। মূল কারণ প্রথমে যেটা বললাম ওটাই—মোটিভেশন পাচ্ছিলাম না। একবার বলেছিলেন, ঘুম থেকে উঠে যেদিন আর মাঠে যেতে ইচ্ছে করবে না, সেদিনই ক্রিকেটকে চূড়ান্ত বিদায় বলে দেবেন। সেরকম সকালের দেখা তাহলে পেয়ে গেছেন?হাবিবুল: বলতে পারেন...শীর্ষ পর্যায়ে খেলার কথা বললে সেই সময়টা এসেই গেছে। যদিও ব্যাট হাতে নিতে এখনো খারাপ লাগে না। বুড়ো বয়সেও মনে হয় ব্যাটিং করাটা উপভোগ করব (হাসি)।  ঠিক কোন মুহূর্তে মনে হলো আর খেলবেন না?হাবিবুল: অবসরের চিন্তা আগে থেকে থাকলেও চট্টগ্রামের বিপক্ষে ম্যাচেই যে শেষ ম্যাচ খেলছি, সেটা নিজেও জানতাম না। ওই ম্যাচ খেলার পরই সিদ্ধান্ত নিয়েছি আর খেলব না। এবার জাতীয় লিগের শুরু থেকেই বুঝতে পারছিলাম এই পর্যায়ে খেলার মতো ফিটনেস বা মানসিক শক্তি আমি হারিয়ে ফেলেছি। ফিটনেস বলতে আমি এখন মানসিক দিকটাই বুঝি। মন থেকে জোর পাচ্ছিলাম না। প্রতিদিন ঘুম থেকে উঠে মাঠে যাওয়া, চার দিনের ম্যাচ খেলা—এসব কঠিন হয়ে পড়ছিল। পরিবারের সঙ্গে কথা বলেই নিয়েছেন সিদ্ধান্তটা?হাবিবুল: হ্যাঁ, আলাপ করেছি। স্ত্রী, ছেলে তারাও চায় আমি বাসায় সময় দিই। আমার জন্য খেলা ছাড়া সব সময়ই কঠিন। তিন-চার দিন ধরে আমি এ নিয়ে খুব আপসেট। আমি এখনো হয়তো টুকটাক ক্রিকেট খেলব, একটা দলের হয়ে পিসিএলেও খেলতে যাওয়ার কথা আছে। তবে আমার কাছে মূল ক্রিকেট ছিল এটাই—জাতীয় দলে বা প্রথম শ্রেণীর ক্রিকেটে খেলা। কিন্তু কিছু করার তো নেই। জানি যাওয়ার সময় হয়ে গেছে। অবসরের পরও নিশ্চয়ই ক্রিকেটের সঙ্গেই থাকতে চাইবেন...হাবিবুল: ক্রিকেট-সংক্রান্ত যেকোনো কাজেই আমি আগ্রহী। তবে কোচিংটা কখনো ওভাবে করিনি, কোচিংয়ের কোনো ডিগ্রি নেই। টিম ম্যানেজমেন্টের অংশ হওয়া, দল নির্বাচনে থাকা এসবই আমার জন্য ভালো হবে।্রআসলে এখনো কোনো পরিকল্পনা করিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আপনার সিদ্ধান্তকে কীভাবে নিয়েছে?হাবিবুল: প্রথমে জানতে চেয়েছিল আমি এবারের লিগটা শেষ করব কি না। পরে বোর্ড আমার সিদ্ধান্তকে সম্মানই জানিয়েছে। কিন্তু ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তটা তো এখনো আনুষ্ঠানিকভাবে জানানই নি...হাবিবুল: বোর্ড থেকে বলেছে, ইংল্যান্ড সিরিজের সময় আমাকে মাঠ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর পরিকল্পনা আছে তাদের। সেটা যদি হয় আমার জন্য ভালো, বড় একটা সম্মান পাব।্রসে কারণেই এখন আনুষ্ঠানিকভাবে অবসরের ঘোষণা দিচ্ছি না। ওয়ানডে থেকে ২০০৭ সালের মে মাসে অবসর নিলেও প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন তার প্রায় তিন বছর পর। একটু কি আশায় ছিলেন আবার টেস্ট দলে সুযোগ পাওয়ার?হাবিবুল: আশা ছিল, ওই আশা নিয়েই এত দিন খেলেছি। টেস্ট খেলার আশাটাই এত দিন টেনে নিয়ে এসেছে আমাকে। বয়স যদি আরও ২ বছর কম হতো তাহলে হয়তো আরও কষ্ট করতে পারতাম। আগেই বলেছি...ফিটনেস ব্যাপারটা এখন অনেক বেশি মানসিক। তা ছাড়া আমার আর জাতীয় দলে খেলার কোনো সম্ভাবনা নেই। সামনে কোনো টার্গেটও তাই নেই। এ অবস্থায় খেলা চালিয়ে যাওয়া কঠিন। আপনার ক্যারিয়ারে আইসিএল একটা গুরুত্বপূর্ণ অধ্যায়। আইসিএলে যাওয়ার সিদ্ধান্তের জন্য আফসোস হয় এখনো?হাবিবুল: অনেক বড় আফসোস আছে, এই আফসোস থেকেই যাবে। তবে এ বিষয়ে অনেক কথা হয়েছে। আমিও আমার অবস্থান পরিষ্কার করেছি। প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে সরে দাঁড়ানো মানে তো আপনার পেশাদার ক্রিকেটার-জীবনেরই ইতি ঘটল। কোনো অতৃপ্তি কি আছে?হাবিবুল: ক্যারিয়ার নিয়ে কিছু অতৃপ্তি তো থাকেই। খুব ভালো হতো যদি জাতীয় দলে খেলে মাঠ থেকে অবসর নিতে পারতাম। সব খেলোয়াড়েরই এই স্বপ্ন থাকে। তার পরও আমি খুব বেশি অতৃপ্ত নই। জীবনে কোনো দিন ভাবিনি জাতীয় দলের অধিনায়ক হব। মাত্র এক বছর প্রথম শ্রেণীর ক্রিকেট খেলেই টেস্টে সুযোগ পেয়েছি। অধিনায়ক হওয়ার মতো সর্বোচ্চ সম্মান পেয়েছি। অধিনায়ক হিসেবে সাফল্যও আছে মোটামুটি। পারফরম্যান্সটা হয়তো আরও ভালো হতে পারত। আরও কিছু সেঞ্চুরি হয়নি—এটাও একটা অতৃপ্তি (হাসি)। ক্রিকেটার-জীবনে সবচেয়ে সুখের সময় কোনটা?হাবিবুল: জাতীয় দলের সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্তই সুখের। ড্রেসিংরুম, টিম বাস, সবাই একসঙ্গে ঘুরতে যাওয়া, খেতে যাওয়া—প্রতিটি মুহূর্ত মনে রাখার মতো। সেই জীবন খুব মিস করি। শুরু থেকে বাংলাদেশের টেস্ট ক্রিকেটের সাক্ষী আপনি। অভিষেক টেস্টের ১০ বছর পর বাংলাদেশের অবস্থান কীভাবে মূল্যায়ন করবেন?হাবিবুল: আরও ভালো অবস্থানে থাকা উচিত ছিল। তবে গত দুই বছরে আমরা খুব ভালো এগিয়েছি। খুব আক্রমণাত্মক ক্রিকেট খেলছি এখন। এটা ইতিবাচক। দলটা এখন যেভাবে খেলছে, মনে হচ্ছে আরও ভালো জায়গায় যাব আমরা। তরুণ ক্রিকেটারদের জন্য একটা পরামর্শ দিন—হাবিবুল বাশারের মতো পরিপূর্ণ ক্রিকেটার হতে হলে কী করতে হবে?হাবিবুল: প্রথমত, খেলার প্রতি ভালোবাসা থাকতে হবে। সত্ থাকতে হবে খেলার প্রতি, নিজের প্রতিও।