'যেভাবেই পারি আমরা জিততে চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুইস ফেলিপে স্কলারি
লুইস ফেলিপে স্কলারি

বিশ্বকাপ কড়া নাড়ছে দুয়ারে। সেটির আঁচ লাগতে শুরু করেছে এরই মধ্যে। সম্প্রতি ফুটবল সাময়িকীওয়ার্ল্ড সকার-এর মুখোমুখি হয়েছিলেন বিশ্বকাপের ৩২টি দেশের কোচ। আজ প্রথম পর্বে থাকছে ব্রাজিল কোচ লুইস ফেলিপে স্কলারির সাক্ষাৎকার
l বিশ্বকাপ নিয়ে প্রথম স্মৃতি...
লুইস ফেলিপে স্কলারি: ১৯৫৮, ১৯৬২ বিশ্বকাপ শুনেছিলাম রেডিওতে। বহুদূর থেকে ভেসে আসা সম্প্রচারটা পরিষ্কার শোনা যেত না, ঘ্যাড়ঘেড়ে আওয়াজ হতো। ১৯৫৮ সালে আমার বয়স ছিল ১০, চার বছর পরে ১৪। দুবারেরই জয়ে ব্রাজিলকে নিয়ে সে কি মাতামাতি! তখন থেকেই খেলাটার প্রতি আমার অনুরাগ।
 ২০১২ সালের শেষ দিকে যখন ব্রাজিল দলে ফিরলেন, আপনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ছিল?
স্কলারি: সবচেয়ে বড় প্রশ্ন ছিল আমরা কীভাবে খেলব। প্রথম চার ম্যাচে একটু সংশয় ছিল। সেগুলো ছিল প্রীতি ম্যাচ। বাছাইপর্ব না খেললে আসলে কিছু করা কঠিন। ওখানে খেললে দল কতটুকু উন্নতি করেছে সেটার একটা হিসাব পাওয়া যায়। আমরা একটি ছক, একটা ট্যাকটিক্যাল ধরন খুঁজছিলাম, যেটি খেলোয়াড়দের সঙ্গে মানিয়ে যাবে। এখন আমরা সেটা পেয়েছি। আগের ব্রাজিল দল, যেমন ২০০২ সালের দলের মতো অভিজ্ঞতা আমাদের নেই। কিন্তু আমাদের আছে গতি ও প্রাণ, অনেকেরই তা নেই। এখন যেমন খাটছি, ছন্দ রেখে সে রকম করে যেতে পারলে, উদ্যমটা ধরে রাখতে পারলে আমাদের হারানো কঠিন।

স্কলারি: ব্রাজিল তার অতিথিদের উষ্ণ অভ্যর্থনা জানাবে। ব্রাজিলিয়ানরা অতিথিবৎসল। কিন্তু মাঠে আমাদের নিজেদের মেলে ধরতে হবে। ভক্তদের সমর্থনটা মাঠে দরকার। আমরা চাই সবাই দলের সঙ্গে থাকুক, একাত্ম হোক।

স্কলারি: আমাদের খেলোয়াড়দের সুরক্ষা দিতে হবে। কারণ ওদেরও গোপনীয়তা দরকার। তেরেসোপোলিসের গ্রাঞ্জা কোমারি (রিওর অদূরের পাহাড়) এটার জন্য আদর্শ। সেখানে নির্জনতা আছে। পাহাড়ে একটু ঠান্ডা আছে, কিন্তু সেটা গরমের চেয়ে ভালো। এটা আমাদের নিজেদের ঠিকানা, যখন ইচ্ছা সেখানে আমরা অনুশীলন করতে পারি। আমরা পৃষ্ঠপোষকদের সাহায্য করতে চাই, তাদের চোখের সামনে থাকতে চাই। আমরা নিজেদের লুকিয়ে রাখতে চাই না। কিন্তু সবকিছু নিয়মের ভেতরে হতে হবে।

স্কলারি: ১৯৫০ নিয়ে আমার দর্শনটা অনেকের চেয়ে আলাদা। ১৯৫০ সালের আগে ব্রাজিল কখনো ফাইনালে ওঠেনি। সেবারের খেলোয়াড়েরাই আজকের পাঁচটি শিরোপাজয়ীদের পথিকৃৎ। ১৯৫০ সালে ব্রাজিলিয়ান ফুটবলের জন্য তারা যা করেছে, সেটি আমাদের মূল্যায়ন করা উচিত। আশা করছি, আবার আমরা মারাকানার ফাইনালে যাব। এটা হবে অসাধারণ, দুর্দান্ত।

l শুধু ফলটা একটু অন্য রকম হলে...

স্কলারি: আমরা শুধু ফেবারিট নই, বিশ্বকাপ জেতা আমাদের কর্তব্যও। আমরা জানি আমাদের সামনে একটাই রাস্তা। দ্বিতীয় হওয়াটা কি আপনি মেনে নেবেন? কেউ সেটা মেনে নেবে না। আমরা সবাই প্রথম হওয়ার চিন্তাই করছি। আমরা শুধু অংশগ্রহণ করার জন্য টুর্নামেন্টে খেলছি না। যেভাবেই পারি আমরা এটা জিততে চাইব। আমরা ফাইনালে যেতে চাই, চ্যাম্পিয়ন হতে চাই। আর সেটা হওয়ার জন্য যা দরকার, সেটি আমাদের আছে।

স্কলারি: মূল হুমকি হবে জার্মানি, স্পেন ও আর্জেন্টিনা। এরপর আমি মনে করি, রয় হজসন ইংল্যান্ডের হয়ে দারুণ করছেন। হল্যান্ডের টেকনিক্যাল সামর্থ্যও ভালো। আর দক্ষিণ আমেরিকার সব দলই উদ্বেগ জাগাতে পারে।