'রকস্টার' ব্রড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ড্যারেন লেম্যান চেয়েছিলেন উচিত শিক্ষা দিতে। কিন্তু স্টুয়ার্ট ব্রড উল্টো হয়ে গেলেন রকস্টার! অন্তত তাঁর নিজের দাবি এটাই। লেম্যান জরিমানা গুনে ক্ষমা চাইলেও ব্রড-লেম্যান কেচ্ছা যেন মাটিচাপা পড়ছেই না। ব্রডকে যেমন আবারও শুনতে হলো সামনের অ্যাশেজে অস্ট্রেলিয়া যেতে খানিকটা ভয় কাজ করবে কি না। শুনে তো ব্রড হেসেই খুন। অস্বস্তি তো বহুদূর, এমন ‘বড় কোনো নাম’ পেছনে লাগলে নাকি নিজেকে রকস্টার মনে হয় তাঁর! আরও অনুপ্রাণিত হন পারফর্ম করতে। ব্রডের দাবি যদি সত্যি হয়, আখেরে তো দলের বিপদই ডেকে এনেছেন লেম্যান! ওয়েবসাইট।