‘রিল্যাক্স’ নন বোল্ট!
ইনজুরির কারণে বিশ্বচ্যাম্পিয়নশিপ থেকে সরে দাঁড়িয়েছেন টাইসন গে। শ্রেষ্ঠত্বের লড়াইয়ে উসাইন বোল্টের মাঠ এখন বলতে গেলে ফাঁকাই। কিন্তু জ্যামাইকার এই গতিমানব জানিয়ে দিয়েছেন, গে’র অনুপস্থিতি সত্ত্বেও তাঁর প্রস্তুতিতে তিনি বিন্দুমাত্র ছাড় দেবেন না।‘প্রস্তুতি নিয়ে আমার মধ্যে কোনো ঢিলেমি নেই। গে না থাকলেও আমি জানি প্রতিযোগিতায় আমি অন্যান্য ক্যারিবীয় প্রতিযোগীদের কাছ থেকে বড় ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারি।’ মন্তব্য উসাইন বোল্টের।একজন যোগ্য ক্রীড়াবিদের মতোই প্রতিদ্বন্দ্বী টাইসন গে’র প্রতি বোল্টের কণ্ঠে ঝরেছে সহানুভূতি। যুক্তরাষ্ট্রের দৌড়বিদ টাইসন গে ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে বোল্টের পেছনে থেকে ১০০ মিটার স্প্রিন্টে রুপা জিতেছিলেন। নিতম্বের পেশির ইনজুরি আগামী ২৭ আগস্ট দক্ষিণ কোরিয়ার দায়েগুতে অনুষ্ঠেয় বিশ্ব প্রতিযোগিতা থেকে তাঁকে ছিটকে দিয়েছে।উসাইন বোল্ট অ্যাথলেটিক্স দুনিয়ার নতুন সেনসেশন হয়ে আবির্ভূত হন ২০০৮ সালের বেইজিং অলিম্পিকে। ২০০৯ সালে বার্লিনে বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি অলিম্পিকের বিশ্ব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়েন। ২০০ মিটার স্প্রিন্টেও সেই বেইজিং অলিম্পিক থেকেই অপ্রতিদ্বন্দ্বী বোল্ট। রয়টার্স।