মাঠের বাইরে বসেই শুনছেন সব কথা, দেখছেন সবকিছু। শুনেছেন বীরেন্দর শেবাগের বক্রোক্তি, বিসিবি সভাপতির সমালোচনাও। দেখেছেন মুশফিকুর রহিমের সেঞ্চুরি, মাহমুদউল্লাহর বীরত্বপূর্ণ ইনিংস। মাশরাফি বিন মুর্তজার কাছে যা কিনা বাংলাদেশের অন্যতম সেরা টেস্ট ইনিংস ঢাকা টেস্টের আগে বিসিবি সভাপতির সমালোচনা নিয়ে কথা হয়েছে বেশ। সাকিব আল হাসান সভাপতির সমালোচনার জবাবও দিয়েছেন। এ ব্যাপারে আপনার মতামত কী?মাশরাফি বিন মুর্তজা: কোনো মতামত নেই। নো কমেন্ট। মাহমুদউল্লাহর ইনিংসটা নিশ্চয়ই আজ (গতকাল) দেখেছেন। কেমন লাগল?মাশরাফি: আমার মনে হয় টেস্ট ক্রিকেটে বাংলাদেশের পক্ষে অন্যতম সেরা ইনিংস রিয়াদেরটা (মাহমুদউল্লাহ)। রিয়াদ যদি আজ (গতকাল) ৯৬ রান না করত তাহলে কিন্তু আমরা দেড় শ রানে অলআউট হয়ে যেতাম। টেস্টের প্রথম দিনে অনেকটা পিছিয়ে গেলেও রিয়াদের ইনিংসের কারণে আমরা এখনো ওই অবস্থায় চলে যাইনি যে আর কিছুই করা যাবে না। দেড় শতে অলআউট হলে বলতে পারেন প্রথম দিনেই হেরে যেতাম। রিয়াদের ইনিংস ম্যাচটাকে বাঁচিয়েছে। টপ-অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতার কারণ কী মনে হয়?মাশরাফি: একটা ব্যাটসম্যানকেও তো মনে হয় না দেখলাম বল ছাড়তে। তামিমের ক্ষেত্রে কিছু এক্সট্রা অর্ডিনারি বোলিং হয়েছে, ও ভালো বলে আউট হয়েছে। কিন্তু আশরাফুলের আউট, সাকিবের আউট আমাদের পিছিয়ে দিয়েছে। না হলে এ ইনিংসে হয়তো তিন শ-সাড়ে তিন শ রান হতো। চট্টগ্রাম টেস্টের সময় তো আপনি জাতীয় লিগ খেলতে মাঠে ছিলেন। টেস্টের খবর কীভাবে পাচ্ছিলেন?মাশরাফি: দলের ব্যাটিংয়ের সময় টিভিতে খেলা দেখেছি। লাঞ্চ বা চা-বিরতির সময়ও ড্রেসিংরুমে গিয়ে টিভির সামনে বসেছি। মাঠে থাকলে খবর নিয়েছি এর-ওর কাছ থেকে। খবর পেয়ে কী মনে হচ্ছিল? ওই মুহূর্তগুলোর অনুভূতি একটু বলবেন...মাশরাফি: মুশফিকুরের সেঞ্চুরির কথা শুনে খুব ভালো লাগছিল। ওই সময়ে ফিল্ডিংয়ে ছিলাম...। আশা করছিলাম বাংলাদেশ ড্র করবে, কিন্তু হয়নি। সব মিলিয়ে চট্টগ্রাম টেস্টের পারফরম্যান্স যদি মূল্যায়ন করেন...মাশরাফি: ভালো খেলছে...প্রথম ইনিংসে হয়তো মুশফিকুরের ওই আউটটাতে আমাদের ক্ষতি হয়ে গেছে। সেট হয়ে আউট হয়ে গেছে, ও নিজেও বুঝেছে সেটা। মুশফিকুর থাকলে হয়তো ৫০-৬০ রানের লিড হতো। আমি জয়ের কথা বলব না, তবে টেস্টের ফলাফল অন্যরকম হতে পারত। সময় তো কাটত আরও...। হয়তো আরও এক-দেড় ঘণ্টা বেশি খেলা হতো। ওই টেস্টের আগে বাংলাদেশের সামর্থ্য নিয়েই প্রশ্ন তুলেছিলেন শেবাগ। আপনার কি মনে হয় তাঁকে কিছুটা হলেও ভুল প্রমাণ করা গেছে?মাশরাফি: ক্রিকেট যারা বোঝে তারা হয়তো বলবে, হ্যাঁ, শেবাগ ঠিকই বলেছে। আমাদের কাছেও শেবাগ অনেক বড় আইডল। তবে ও চাইলে আমাদের কোনো খেলোয়াড়ের সমালোচনা করতে পারত, একটা দেশের প্রতি ন্যূনতম শ্রদ্ধা দেখানো উচিত। টেন্ডুলকার এত বড় খেলোয়াড়, সে কিন্তু কিছু বলে না। এটা তো ক্রিকেট! আর প্রতিটি ম্যাচেই আমরা এখন ভারতের বিপক্ষে বলার মতো কিছু করছি। ওই কথা বলার পর প্রথম টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স দেখে শেবাগের কী উপলব্ধি হয়েছে, সেটা ও-ই ভালো বলতে পারবে। জাতীয় লিগে একটা ম্যাচ খেললেন। ইনজুরির কী অবস্থা? নিউজিল্যান্ড সফরের ব্যাপারে কতটা আশাবাদী?মাশরাফি: কিছু স্পেল ভালো করেছি। এখন ঢাকায় কোচের সঙ্গে বোলিং করব। কোচেরও একটা আইডিয়া নেওয়ার দরকার। এটা অনেক বড় সিদ্ধান্ত। আমার একার পক্ষে এ সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। কোচের যদি দেখে মনে হয় আমার এ বোলিং ঠিক আছে, তখন কোচ হয়তো সিদ্ধান্ত নেবে। আবার অস্ট্রেলিয়া যাওয়ার কথা বলেছিলেন...মাশরাফি: অস্ট্রেলিয়ায় কবে যাব সেটা নির্ভর করছে নিউজিল্যান্ড যাওয়া না-যাওয়ার ওপর।