‘রিয়াল যোগ্যতর দল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লা লিগায় ৪২ গোল করে এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসিকে পেছনে ফেলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে ব্যক্তিগত সাফল্যের চেয়েও তাঁর কাছে বড় হয়ে দেখা দিচ্ছে দল রিয়ালের পারফরম্যান্স ও লিগ জয়ের খুব কাছাকাছি পৌঁছে যাওয়া।‘সত্যিই দারুণ একটা জয় পেলাম। সতীর্থদের এ জন্য অভিনন্দন জানাই। তাদের সম্মিলিত পারফরম্যান্সই রিয়ালের জয় নিশ্চিত করেছে।’ বলেছেন রোনালদো।তাঁর মতে, ‘যোগ্যতর দল হিসেবেই রিয়াল জিতেছে।’লা লিগায় চ্যাম্পিয়নশিপ কাগজে-কলমে নিশ্চিত করে ফেলার পর রোনালদোর এবারের লক্ষ্য চ্যাম্পিয়নস লিগ। মিউনিখে সেমিফাইনালের প্রথম লেগে অবশ্য বায়ার্ন মিউনিখের কাছে হেরে সেই লক্ষ্যে কিছুটা হলেও আঘাত এসেছে। তবে রোনালদো আত্মবিশ্বাসী যে পরের লেগে সান্তিয়াগো বার্নব্যুতে দর্শক-সমর্থকদের সামনে নিজেদের পারফরম্যান্সের উত্তরণ ঘটিয়েই ফাইনালে উঠে যাবে রিয়াল মাদ্রিদ। আর সেটার জন্যই মুখিয়ে আছেন এই পর্তুগিজ তারকা।রোনালদো প্রতিপক্ষ বায়ার্ন মিউনিখকে দুর্দান্ত একটি দল আখ্যায়িত করে বলেন, ‘বায়ার্নের শক্তিমত্তা নিয়ে কোনো সংশয় নেই। তবে তাদের সঙ্গে দ্বিতীয় লেগে আমরা ভালো খেলব বলেই মনে করি। আগামী ম্যাচে আমাদের সবচেয়ে বড় শক্তি আত্মবিশ্বাস, নিজেদের মাঠ ও উত্সাহী সমর্থন।’ ওয়েবসাইট।