‘রিয়ালের সুনাম নষ্ট করেছেন মরিনহো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের রক্ষণাত্মক পারফরম্যান্স, ২-০ গোলে হার। ম্যাচ চলাকালীন তো বটেই, ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনেও নিজের উদ্ধত আচরণের মাধ্যমে ম্যানেজার হোসে মরিনহো রিয়ালের সুনাম নষ্ট করেছেন বলে অভিযোগ সুইজারল্যান্ড জাতীয় দলের কোচ ওটমার হিজফেল্ডের।জাতীয় দলের দায়িত্বে থাকার পরও কেন রিয়ালের সুনাম নিয়ে এতটা চিন্তিত হিজফেল্ড?—প্রশ্নটা তুলতেই পারেন সমালোচকেরা। কারণ হিজফেল্ড যে চ্যাম্পিয়নস লিগজয়ী কোচ! ডর্টমুন্ড ও বায়ার্ন মিউনিখ এই দুই ক্লাবকে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ দিয়েছেন হিজফেল্ড। সেই অভিজ্ঞতা থেকেই হিজফেল্ড বলছেন, ‘রিয়ালের মতো ক্লাবের প্রত্যাশার সঙ্গে এই পারফরম্যান্স মেলে না। উদ্ধত আচরণ করে ঐতিহ্যবাহী ক্লাবটির সুনাম নষ্ট করেছেন মরিনহো।’হার-পরবর্তী সংবাদ সম্মেলনে রিয়ালের ম্যানেজার অভিযোগ করেন, ইউনিসেফের প্রচারণার জন্যই কিনা বার্সেলোনাকে বেশি ক্ষমতা দেওয়া হয়েছে। মরিনহোর এ বক্তব্যকে ‘অতিরঞ্জিত’ বলে আখ্যায়িত করেছেন হিজফেল্ড, ‘বার্সা আর ইউনিসেফকে নিয়ে কথাটি সঠিক নয়। এর মাধ্যমে নিজের সীমা ছাড়িয়ে গেছেন মরিনহো।’ রয়টার্স।