'রুট' বিস্তৃতটেস্টে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হেডিংলি টেস্টের পুরো প্রথম দিনটা খেয়ে নেওয়ার পর কাল আবহাওয়া সদয় হলো। দিনের শুরু থেকেই সূর্য হেসেছে আপন খেয়ালে। টসও হলো কালই। টসটা জিতলেন অ্যালিস্টার কুক। এরপর ব্যাটিং নিয়ে চমকে দিলেন সবাইকে। টস জিতে কিউই পরিকল্পনাই যে বাস্তবায়ন করলেন কুক। নিউজিল্যান্ড অধিনায়ক তো বলেই ফেললেন, ফিল্ডিংই চাইছিলেন তিনি। চতুর্থ ওভারের শেষ বলে নিক কম্পটনকে তৃতীয় স্লিপে ডিন ব্রাউনলির ক্যাচ বানিয়ে টিম সাউদিও যেন কুককে বার্তা দিলেন, তুমি ভুল করেছ!

দিন শেষে অবশ্য সকালের সেই বার্তাকে মিথ্যে করে কুক সঠিক বলেই প্রমাণিত। পুরো দিনে খেলা হয়েছে ৯৪ ওভার। তাতে ইংল্যান্ডের সংগ্রহ ৭ উইকেটে ৩৩৭ রান। ৩ উইকেটে ৬৬ রান—অস্বস্তি নিয়ে মধ্যাহ্ন বিরতিতে ইংলিশ শিবিরে এই স্বস্তি ফিরেছে দুই তরুণ জো রুট ও জনি বেয়ারস্টোর ব্যাটে। তিন উইকেট পড়ে যাওয়ার পর নামা রুট পেয়েছেন প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরির স্বাদ। বেয়ারস্টো করেছেন হাফ সেঞ্চুরি।

মধ্যাহ্ন বিরতির ৭ বল আগেও ইংল্যান্ডের ক্ষতি বলতে ওই কম্পটনের উইকেটটিই। কিন্তু পর পর ২ বলে জোনাথন ট্রট ও কুকের আউটে নিয়ন্ত্রণটা চলে যায় নিউজিল্যান্ডের হাতে। ট্রট অহেতুক ওয়াগনারের বলে পিছু ধাওয়া করে ক্যাচ দেন তিন বছর পর টেস্টে উইকেটকিপিং করা ম্যাককালামকে। পরের ওভারের প্রথম বলেই কুক ব্রাউনলির হাতে ক্যাচ তৃতীয় স্লিপে। এর আগে কুক-ট্রট জুটিতে আসে ৫৮ রান।

এরপর প্রথমে ইয়ান বেল ও বেয়ারস্টোর সঙ্গে রুটের ৭৯ ও ১২৪ রানের দুটি গুরুত্বপূর্ণ জুটি। ইংল্যান্ডের হাসিটা আরও চওড়া হতে পারত, যদি দিন শেষের ঘণ্টা খানেক আগে বোল্ট টপাটপ তিনটা উইকেট তুলে না নিতেন। পর পর নিজের তিন ওভারে রুট, বেয়ারস্টো ও স্টুয়ার্ট ব্রডকে ফিরিয়ে দেন বোল্ট। রুট খেলেছেন ১৬৭ বলে ১০৪ রানের ইনিংস, চার ৯টি। বেয়ারস্টোর ৬৪ রানের ইনিংসে ছিল ৮টি চারের মার। দিন শেষে ম্যাট প্রায়র ৩৮ ও গ্রায়েম সোয়ান ব্যাট করছেন ২১ রানে।

প্রথম টেস্টে নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দেওয়া যে ১১ জনকে নিয়ে, তাঁদের ওপরই আস্থা রেখেছে ইংল্যান্ড। নিউজিল্যান্ড দলে পরিবর্তন দুটি, দলে ঢুকেছেন পেসার ডগ ব্রেসওয়েল ও ব্যাটসম্যান মার্টিন গাপটিল। ওয়েবসাইট।