‘রুনিই সবচেয়ে বিপজ্জনক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র ১৭ বছর বয়সে ২০০৪ সালে ম্যানচেস্টার ইউনাইটেডের হাত ধরেই ক্লাব ফুটবল শুরু করেছিলেন বার্সেলোনা ডিফেন্ডার জেরার্ড পিকে। কিন্তু চার বছর ইংলিশ ক্লাবটির প্রথম একাদশে জায়গা না পেয়ে ফিরে আসেন ছোটবেলার ক্লাব বার্সেলোনায়। আগামী শুক্রবার ওয়েম্বলিতে আবার সেই পুরোনো ক্লাবের বিপক্ষেই মাঠে নামতে হবে তাঁকে। চ্যাম্পিয়নস লিগের ফাইনালে তাঁর কাঁধে থাকবে বার্সার রক্ষণভাগ আগলানোর ভার। আর সেই কাজে ইংলিশ স্ট্রাইকার ওয়েইন রুনিকেই সবচেয়ে বড় বাধা হিসেবে বিবেচনা করছেন স্পেনের বিশ্বকাপজয়ী দলের এই সদস্য।চার বছর ওল্ড ট্রাফোর্ডে একসঙ্গে কাটানোর সুবাদে রুনির দক্ষতা, যোগ্যতা সম্পর্কে বেশ ভালোই জানেন পিকে। রুনিকে তিনি উল্লেখ করেছেন সবচেয়ে বিপজ্জনক খেলোয়াড় হিসেবে। বলেছেন, ‘রুনি বর্তমান সময়ের অন্যতম সেরা স্ট্রাইকার আর সে অনেক গোল করেছে। তাকে সামলানোর জন্য আমাকে রক্ষণভাগে অনেক মনোযোগ দিতে হবে। আমার সঙ্গে তার একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আছে। কিন্তু মাঠে আমরা দুজনই চাই জিততে। আর আমরা সবাই লড়ব নিজ নিজ স্বার্থে। এখন যেমন অনুশীলনে মেসির বিপক্ষে খেলাটা খুব কঠিন, ওল্ড ট্রাফোর্ডে এ রকম রুনির বিপক্ষে খেলতে অনেক কষ্ট হতো।’ ওয়েবসাইট।