হঠাত্ই তাঁকে হাতছানি দিল সোনা! উত্তেজনা-উত্কণ্ঠা ছড়িয়ে পড়ল জিমনেসিয়ামে। কিন্তু শেষ পর্যন্ত পারলেন না, ৫৬ কেজি ওজন শ্রেণীতে রুপা জিতেই খুশি থাকতে হলো ভারোত্তোলক একরামুল হককে একটুর জন্য সোনা হাতছাড়া হয়ে গেল। নিশ্চয়ই খুব খারাপ লাগছে? একরামুল হক: হ্যাঁ, খুব খারাপ লাগছে। মাত্র এক কেজির ব্যবধান। ইস্, আর এক কোট তুলতে পারলেই সোনা জিতে যেতে পারতাম। কোচও নিশ্চয়ই হতাশ? একরামুল: হতাশ তো হবেই। তবে রুপাও তো কম নয়। রুপাতেও সবাই খুশি। তা ছাড়া আগের চেয়ে উন্নতি করেছি আমি। এটাও তো কম নয়। ভবিষ্যতে এসএ গেমসে সোনা জিততে পারবেন মনে হয়?একরামুল: ইনশাআল্লাহ পারব। এখন থেকে আবার ট্রেনিং শুরু হলে সামনে আরও ভালো করব। সামনে কমনওয়েলথ গেমস আছে, সেখানে পাঠানো হলে আশা করি ভালো করব। গত এসএ গেমসে ব্রোঞ্জ জিতেছিলেন। এবার রুপা। বেশ ভালোই তো...একরামুল: গতবার আমি ব্রোঞ্জ জিতেছিলাম শ্রীলঙ্কায়, স্ন্যাচ ও ক্লিন অ্যান্ড জার্ক মিলিয়ে সেবার তুলেছিলাম ৯৬ ও ১১৯ কেজি। এবার তুললাম ১০২ ও ১২৬ কেজি। এবার ভালো করার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন মনে হয়...।একরামুল: অবশ্যই আত্মবিশ্বাসী ছিলাম। আমি শুরু থেকেই সোনা জেতার স্বপ্ন দেখছিলাম। কখন মনে হচ্ছিল যে সোনা জেতা সম্ভব?একরামুল: ভারতের শ্রীনিবাস লিফট তুলতে পারল না, তখনই সুযোগ এসে গেল। মনে হচ্ছিল আমি এবার পারব। স্নায়ুচাপে ভুগছিলেন নিশ্চয়ই...একরামুল: স্নায়ুচাপ ছিল না। তবে প্রতিযোগিতায় মিস হতেই পারে। সোনার লড়াইয়ের মঞ্চে উঠে কী মনে হচ্ছিল?একরামুল: স্টেজে ওঠার সময় ভাবছিলাম, আজ হয়ে যাবে। বেশি আত্মবিশ্বাসী হয়ে গিয়েছিলাম। আবার মনে হলো লিফট হয়তো একটু কাত হয়ে গিয়েছিল। পরে দেখি তাও হয়নি। সবাই তো দেখলাম খুব আফসোস করছে...একরামুল: হ্যাঁ। আমিও তো চেয়েছিলাম সবাইকে আনন্দে ভাসাতে। কিন্তু হলো না। কী করব বলুন। একসময় তো ‘বাংলাদেশ, বাংলাদেশ’ বলে চিত্কার করছিল মানুষ। আমিও স্কোরবোর্ডের দিকে বারবার তাকাচ্ছিলাম। সবাই আমাকে খুব সমর্থন দিয়েছে। প্র্যাকটিসের চেয়ে কত বেশি তুলেছেন এখানে?একরামুল: প্রায় ৩ কেজি বেশি তুলেছি। আপনার সম্পর্কে কিছু বলুন?একরামুল: আমি সেনাবাহিনী ভারোত্তোলন দলের সিওডিতে চাকরি করছি। আমার দেশের বাড়ি মেহেরপুরের গাংনী থানায়।