‘রোনালদিনহোকে কখনোই ছাড়বে না মিলান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোনালদিনহোকে পাওয়ার ইচ্ছা ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গোর। শোনা যাচ্ছে, রোনালদিনহো নিজেও নাকি দেশে ফেরে যেতে আগ্রহী। তাহলে কি ইতালি ছাড়ছেন ব্রাজিলের এই ফরোয়ার্ড? এসি মিলানের মালিক ও ইতালির প্রধানমন্ত্রী সিলভিও বার্লোসকুনি সাফ জানিয়ে দিয়েছেন, রোনালদিনহোকে কখনোই ছাড়বে না মিলান। যত দিন ইচ্ছা মিলানের হয়ে খেলতে পারেন এই তারকা ফুটবলার। ফিফা ডটকম এ খবর জানিয়েছে।আগের সেই অদম্য চেহারাটা নেই। তার পরও রোনালদিনহোকে আকাশচুম্বী পারিশ্রমিক দিয়ে ধরে রাখতে মারিয়া এসি মিলান। কারণটা সবার জানা, রোনালদিনহোর তারকাখ্যাতি। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বার্লোসকুনি বলেন, ‘মিলানের সেরা আকর্ষণ রোনালদিনহো। ব্রাজিলের এই তারকা হস্তান্তরযোগ্য নয়।’রোনালদিনহোকে পাওয়ার ইচ্ছার কথা ফ্ল্যামেঙ্গো বেশ কয়েকবার জানিয়েছে। বাতাসে উড়ছে দুই আমেরিকান ক্লাব লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সি ও রিয়াল সল্ট লেকের নামও। তবে এই প্লে-মেকারের সান সিরো ছাড়ার সম্ভাবনা উড়িয়ে দিয়ে বার্লোসকুনি বলছেন, ‘যেকোনো মূল্যে রোনালদিনহোকে ধরে রাখবে মিলান।’