‘রোনালদো স্বার্থপর, তবে...’
ক্রিস্টিয়ানো রোনালদো স্বার্থপর, আত্মকেন্দ্রিক। রিয়াল মাদ্রিদের ফুটবল তারকা সম্পর্কে এমন জ্বালাময়ী মন্তব্যই দিয়েছেন সারা কারবোনেরো। পেশায় ফুটবল সাংবাদিক বলে কারবোনেরো এমনটা বলতেই পারেন। কিন্তু তিনি আবার রিয়াল অধিনায়কের প্রেমিকাও। একটি স্প্যানিশ পত্রিকাকে সাক্ষাৎকার দিয়ে ইকার ক্যাসিয়াস যেন পরিস্থিতি সামাল দেওয়ারই চেষ্টা করলেন রিয়ালের এখনকার অবস্থা সম্পর্কে বলুন।ক্যাসিয়াস: আমাদের এই দলটা তরুণ। আমরা সবাই যেন একটি পরিবার। ধীরে ধীরে এই দলটা গড়ে উঠছে। সমর্থকদের তাই বলব একটু ধৈর্য ধরতে। সময়ের সঙ্গে সঙ্গে এই দলটা ভালো খেলতে শুরু করবে। আপাতত যেভাবে চলছে তাতে আমি সন্তুষ্ট। দলের প্রতি সমর্থকদের দৃঢ় বন্ধনটাও জরুরি। আপনি কি মনে করেন রোনালদো আসলেই স্বার্থপর?ক্যাসিয়াস: ক্রিস্টিয়ানো আসলে মোটেও এ রকম নয়। মানুষ হিসেবে ও অসাধারণ। সবচেয়ে বড় কথা হলো, আমরা ভালো বন্ধু। তবে হ্যাঁ, ও আরও উন্নতি করতে চায়, আরও বেশি গোল করতে চায়। ওর আসলে জন্মই হয়েছে গোল করার জন্য। অনেকের চোখে হয়তো এটা স্বার্থপরের মতো মনে হবে। কিন্তু গোল করার দিক দিয়ে দেখলে আমি এটাকে ইতিবাচকই বলব। মরিনহোর সঙ্গে আপনার সম্পর্ক কেমন?ক্যাসিয়াস: দুর্দান্ত। তিনি কোনো লুকোছাপা পছন্দ করে না। পরিষ্কার একটা লক্ষ্য আছে। তিনি কর্তৃত্বপরায়ণ, একই সঙ্গে দয়াবান। তিনি এমন একজন কোচ, যিনি ফুটবল আর ফুটবলারদের নাড়িনক্ষত্র ভালো করেই জানেন। রিয়ালের ঘরের কিছু কিছু কথা বাইরে চলে আসায় মরিনহো নাকি ক্ষুব্ধ?ক্যাসিয়াস: বাইরে যেসব খবর আসে সবগুলোকে পাত্তা দেওয়াও চলে না। ড্রেসিংরুমে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ঐক্য, দলটা একটি পরিবার হয়ে আছে কিনা। আমার তো মনে হয়, আমরা একটি পরিবার। বার্সেলোনার শুরুটা কেমন হলো?ক্যাসিয়াস: স্পোর্টিং গিজনের বিপক্ষে ওদের খেলা দেখেছি। অ্যাটলেটিকো মাদ্রিদের খেলাও দেখেছি। বার্সা আসলে সব সময়ই ফেবারিট। তবে এটাও পরিষ্কার, একসময় বার্সা বা মাদ্রিদ এই দুই দলের একটা বেশি ভালো খেলবে, একটা খেলবে খারাপ। পয়েন্ট টেবিলে আপাতত আমরা একটু সুবিধাজনক অবস্থায় আছি। তবে মৌসুম তো মাত্রই শুরু হলো। সামনে এখনো দীর্ঘ পথ।