‘রোনালদো স্বার্থপর’!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্বার্থপর’ অপবাদটা অতীতে ক্রিস্টিয়ানো রোনালদোকে কম হজম করতে হয়নি। কিন্তু অতীতের অপবদাটা এই মৌসুমে যেন অনেকটাই মুছে ফেলেছেন রিয়ালের পর্তুগিজ তারকা। রিয়ালের হয়ে এই মৌসুমে দেখা মিলছে বদলে যাওয়া অন্য এক রোনালদোর, নিজের চেয়ে দলের জয়ই যাঁর কাছে আগে। তবু আরেকবার তাঁকে হজম করতে হলো অপবাদটা। মেসি-রোনালদোর কে সেরা, তুলনা করতে গিয়ে ফ্যাবিও ক্যাপেলো জানিয়ে দিলেন তাঁর রায়টা, রোনালদো খেলেন ‘নিজের জন্য’, মেসি খেলেন ‘দলের জন্য’।এই উপসংহারে পৌঁছানোর আগে অবশ্য ইংল্যান্ডের চাকরি ছেড়ে বর্তমানে বেকার জীবন কাটানো ইতালিয়ান কোচ প্রশংসায় ভাসিয়েছেন দুজনকেই। বলেছেন, দুজনই বর্তমানে বিশ্বের সেরা খেলোয়াড়। দুজনেরই আছে নিজস্ব স্টাইল। স্টোর্ত ৩৬০-কে ৬৫ বছর বয়সী ইতালিয়ান কোচ বলেছেন, ‘তাদের স্টাইল ভিন্ন। তবে খেলাটি সম্পর্কে তাদের জ্ঞান প্রচুর—তারা দুজনেই সেরা চেষ্টাটা করে, প্রচুর গোল করার চেষ্টা করে এবং দলকে জেতাতে সাহায্য করে। এটা সত্যিই গুরুত্বপূর্ণ।’এ পর্যন্ত প্রশংসা চলছিল একই সমান্তরালে। এরপর ইংল্যান্ডের সাবেক কোচ ফুটিয়ে তুলেছেন দুজনের স্টাইলের ভিন্নতার দিকটি, ‘আমি মনে করি, মেসির কল্পনাশক্তি বেশি, তার পাস ও গোল করানোর ক্ষমতা অসাধারণ। উল্টো দিকে রোনালদো শারীরিকভাবে শক্তিশালী ও দ্রুততর এবং তার দূর থেকে শট নেওয়ার ক্ষমতা দারুণ। সত্যিই সে দুর্দান্ত খেলোয়াড়।’ এর পরই টেনেছেন ওই উপসংহার, ‘আমি মনে করি, ক্রিস্টিয়ানো রোনালদো খেলে নিজের জন্য বেশি বেশি গোল করতে এবং এটা সে সত্যিই দারুণভাবে করে। মেসিও প্রচুর গোল করে, কিন্তু সে খেলে দলের জন্য।’ব্যক্তিগত ও দলীয়, মেসি-রোনালদোর দ্বৈরথটা দুই জায়গাতেই। আপাতদৃষ্টিতে এই মৌসুমে দুই ক্ষেত্রেই এগিয়ে রোনালদো। লিগে পিচিচি ট্রফির পথে এগিয়ে রোনালদো। তাঁর গোল ৪২টি, মেসির ৪১টি। লিগ শিরোপাও প্রায় রোনালদোর রিয়ালের হাতের মুঠোয়! চার ম্যাচ বাকি থাকতে বার্সেলোনার চেয়ে রিয়াল এগিয়ে ৭ পয়েন্টে। তবে ক্যাপেলোর বিশ্লেষণে উঠে এসেছে গোল করার বিষয়টিও, যেখানে ঢের পিছিয়ে রিয়ালের পর্তুগিজ তারকা। মেসি সতীর্থদের দিয়ে গোল করিয়েছেন ১৮টি, রোনালদো ১২টি।ফ্যাবিও ক্যাপেলো যখন কথাটা বলছেন, ওপাশে রোনালদো জানিয়েছেন তাঁর অন্তরের এক কথা। রিয়ালে আছেন প্রায় তিন বছর হলো, কিন্তু এখনো তাঁর হূদয়ের বড় একটা জায়গা জুড়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড। এখনো ম্যানইউকে অনুভব করেন। কোচ অ্যালেক্স ফার্গুসনের সঙ্গে সম্পর্কটা উপভোগ করেন আগের মতোই। জু ম্যাগাজিনকে রোনালদো বলেছেন, ‘আমি মাঝেমধ্যেই স্যার অ্যালেক্সের সঙ্গে কথা বলি এবং ম্যানচেস্টারকে মিস করি। আমি সেখানে পরিবারের মতোই অনুভব করতাম। কারণ, আমি ওই সব খেলোয়াড়ের সঙ্গে ছয়টি বছর কাটিয়েছি। এখনো ফার্গুসন ও বাকি খেলোয়াড়দের সঙ্গে আমার খুবই ভালো সম্পর্ক। তাদের যেহেতু বড় একটা পরিবারের মতোই দেখতাম, কাজেই আমি অবশ্যই তাদের মিস করি। বিশেষ করে, মিস করি আপেল ফল ও পুডিং, অনুশীলনের পর ক্যারিংটনে যা দেওয়া হতো—এটা ছিল অসাধারণ!’ ওয়েবসাইট।