‘রোমারিওর কাছে প্রমাণ করার কিছু নেই’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিংবদন্তি ফুটবলার রোমারিওর ওপর তাহলে বেশ চটেছেন ব্রাজিলীয় স্ট্রাইকার হালক! পোর্তোর হয়ে খেলা এই খেলোয়াড় এবার সাফ জানিয়ে দিলেন, রোমারিওর কাছে তাঁর প্রমাণ করার কিছু নেই।‘প্রত্যেকের তাঁর নিজের মতামত রয়েছে। আমি রোমারিওকে শ্রদ্ধা করি। তিনি ও রোনালদোর খেলার ভক্ত ছিলাম আমি। কিন্তু কারও কাছেই নিজেকে প্রমাণ করার নেই আমার। যা করার খেলেই করব’—লন্ডনে বলেছেন হালক।হালক বলেন, ‘এই প্রথম ব্রাজিল জাতীয় দলে জায়গা পেয়েছি। আমি আনন্দিত। আমার প্রতি সমর্থকদের সমর্থন রয়েছে। আমি তাঁদের প্রত্যাশা পূরণ করতে প্রস্তুত।’বিতর্কের সূত্রপাতটা করেছিলেন রোমারিও। ব্রাজিল কোচ মানো মেনেজেসের ঘোষিত অলিম্পিক দলকে ‘বাজে’ বলে আখ্যায়িত করেছিলেন এই কিংবদন্তি ফুটবলার। একই সঙ্গে পোর্তো স্ট্রাইকার হালককে দলে আনাকে মেনেজেসের সবচেয়ে বাজে সিদ্ধান্ত বলে মন্তব্য করেন তিনি।রোমারিওর বক্তব্যের পর দ্রুতই পাল্টা জবাব দেন হালক। ‘রোমারিও এমন একজন, যাকে আমি সব সময় শ্রদ্ধা করি। তিনি বিশ্বচ্যাম্পিয়ন, ব্রাজিলের জন্য অনেককিছু করেছেন। এ জন্যই তাঁর মতো একজনকে শ্রদ্ধা করি আমি। কিন্তু আমি মনে করি, সম্মান আমারও প্রাপ্য’—ব্রাজিলীয় দৈনিক ফোলহা ডি সাও পাওলোকে বলেছিলেন হালক। দ্বিতীয়বার এ প্রসঙ্গ নিয়ে কথা বলতে গিয়ে রোমারিওকে সরাসরি আক্রমণ করে বসলেন হালক।অলিম্পিক মূলত অনূর্ধ্ব ২৩ বছর বয়সী ফুটবলারদের লড়াই। তবে কোনো দল চাইলে এর চেয়ে বেশি বয়সী সর্বোচ্চ তিনজন খেলোয়াড় রাখতে পারে। এই নিয়মের মধ্যে স্ট্রাইকার হালক এবং দুই ডিফেন্ডার থিয়াগো সিলভা ও মার্সেলোকে রেখেছেন মেনেজেস। সূত্র: ওয়েবসাইট।